ঢাকাকে ১৩৭ রানে আটকে দিল রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৫:০০

সাকিবের ব্যাটে ভর করেই পুঁজি বাড়িয়েছে ঢাকা। পরের পর্ব নিশ্চিত হয়ে গেছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের। যদিও স্থান নির্ধারণে জয় ভূমিকা রাখবে দুই দলের। তেমনই পরিসংখ্যানগত অবস্থায় টসে জিতে ব্যাট করা ঢাকাকে ৭ উইকেটে ১৩৭ রানে আটকে দিয়েছে রংপুর রাইডার্স। 

আজকের ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফিকে বিশ্রামে রেখেছে রংপুর। পরিবর্তন আনা হয়েছে ৭টি। উল্টো দিকে ঢাকা ঢাকা পরিবর্তন এনেছে চারটি। অথচ চারটি পরিবর্তন এনেও ব্যাটিং লাইন আপে রসদ যোগাতে ব্যর্থ হয়েছে ঢাকা। শুরু থেকেই ছিল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ৪৮ রানে পতন ঘটে ৫টি উইকেটের। এরপর মেহেদী মারুফ ও অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট ধরলে পুঁজিটা বড় হয় ঢাকার। মেহেদী মারুফ ২৩ বলে ৩৩ রানে বিদায় হলে লড়াই চালিয়ে যান ঢাকার অধিনায়ক সাকিব। ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান। সাকিবের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। আর মারুফের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছয়। 

রংপুরের পক্ষে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও এবাদত হোসেন। একটি করে উইকেট নেন স্যামুয়েল বদ্রি, নাহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম