ব্র্যাডম্যানের আরও কাছে স্মিথ

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ১৪:১১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৪:১৬

অ্যাশেজ জয়ী অধিনায়ক স্টিভেন স্মিথ ব্যাটসম্যানশিপে স্যার ডন ব্র্যাডম্যানের তুলনা তো শুধু তিনিই। অথচ সেই অসি তারকাকে মনে করিয়ে দিচ্ছেন আরেক অস্ট্রেলীয় তারকা স্টিভেন স্মিথ। অ্যাশেজ জয়ের মধ্য দিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সর্বোচ্চ র‌্যাংকিং পয়েন্টের কাছে রয়েছেন শীর্ষে থাকা স্মিথ। পার্থে ম্যাচ জেতানো ডাবল সেঞ্চুরির পর তার বর্তমান রেটিং পয়েন্ট  ৯৪৫। ব্র্যাডম্যানকে ছুঁয়ে দেখতে তার এখনও প্রয়োজন ১৬ পয়েন্ট।

র‌্যাংকিংয়ে সর্বোচ্চ পয়েন্টের মালিক ব্র্যাডম্যানের সংগ্রহ ছিল ৯৬১ পয়েন্ট। তবে এই টেস্টে ২৩৯ রানের পারফরম্যান্সের পর স্মিথ পেছনে ফেলেছেন পিটার মে, রিকি পন্টিং ও জ্যাক হবসের রেটিংকে। তাতেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন স্মিথ।

ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে অ্যাশেজ জেতার পর স্মিথ এখন সর্বকালের সর্বোচ্চ টেস্ট রেটিংয়ের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রথম টেস্টের পর স্মিথ সংগ্রহ করেছিলেন ৯৪১ পয়েন্ট। যদিও ব্রিসবেন টেস্টে পয়েন্ট খুঁইয়ে সংগ্রহ করেছিলেন ৯৩৮। এরপর পার্থে আলোঝলমলে পারফরম্যান্সের পর অর্জন করেন ৭ পয়েন্ট। তাতেই সর্বকালের সেরা ব্র্যাডম্যানের পাশে বসতে আরও এক ধাপ এগিয়ে গেলেন স্মিথ।

এক নজরে সর্বকালের সেরাদের টেস্ট রেটিং

ব্যাটসম্যান

রেটিং

বছর

স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)   

৯৬১

১৯৪৮

স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

৯৪৫

২০১৭

স্যার বেন হাটন (ইংল্যান্ড)

৯৪৫

১৯৫৪

স্যার জ্যাক হবস (ইংল্যান্ড)

৯৪২

১৯১২

রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

৯৪২

২০০৬

পিটার মে (ইংল্যান্ড)

৯৪১

১৯৫৬

স্যার ক্লাইড ওয়ালকট (ওয়েস্ট ইন্ডিজ)

৯৩৮

১৯৫৫

স্যার ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)

৯৩৮

১৯৮১

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী