২০০ মিটারে সেরা রউফ ও শিরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৭, ২০:০৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২৩:০১

২০০ মিটারে সেরা হয়েছেন রউফ ও শিরিন ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী শিরিন আক্তার। সাধারণত ২০০ মিটার স্প্রিন্টে অংশ নেওয়া হয় কমই। এবার নিজের বাহিনী থেকে বলাতে ২০০ মিটারে অংশ নিয়ে কেড়ে নিয়েছেন জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনের আলো।  কারণ নেমেই স্বর্ণপদক জিতে চমকে দিয়েছেন সবাইকে।  তার অভাবনীয় কীর্তিতে অবশ্য সাড়া পড়ে গেছে।  যদিও শিরিন এর আগে ২০০ মিটারে তিনবার সেরা হয়েছেন।  

২০০ মিটারে শিরিন আক্তার ২৫.৫৬ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন সেরা।  নৌবাহিনীর হয়ে শিরিনের আগে পুরুষদের একই ইভেন্টে সেরা হয়েছে এই সংস্থাই।  ইলেকট্রনিক টাইমিংয়ে অনুষ্ঠিত জাতীয় এই আসরে আব্দুর রউফ ২১.৯০ সেকেন্ড সময় নিয়ে প্রথমবারের মতো এ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।  

জাতীয় আসরে সর্বশেষ সেরা ছিলেন সাইফুল ইসলাম ও সোহাগী আক্তার। শুক্রবার ২০০ মিটার স্প্রিন্ট জিতলেও পুরোপুরি নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারেননি শিরিন আক্তার, ‘একটি সামার মিট ও জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলিনি।  তাই নতুন করে এই ইভেন্টে ফিরে আবার স্বর্ণপদক জিতলাম। তবে টাইমিংটা ভালো হয়নি।  ১০০ মিটারে ভালো হবে।  আর ওটাই আমার মূল ইভেন্ট। আশা করছি, টানা ষষ্ঠবারের মতো পদক জিততে পারবো।’

আব্দুর রউফ অবশ্য স্বর্ণপদক জিতে খুশি, ‘এবার প্রথম ২০০ মিটারে অংশ নিয়ে স্বর্ণ জিতেছি। দুই বছর ধরে অ্যাথলেটিকস করি। বাকুতে ও ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রিলেতে অংশ নিয়েছি।জাতীয় আসরের আগে তিন মাসের প্রস্তুতি ছিল। তার মাঝে অসুস্থতার কারণে ২৫ দিন ছিলাম না। এখন ১০০ মিটারেও সেরা হতে চাই। এছাড়া এসএ গেমসে পদক জিততে চাই। নৌ বাহিনী আমাদের যে সুবিধা দেয়, তাতে পদক জেতা সম্ভব।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম