ফরাসি কাপে রেনকে উড়িয়ে দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১১:৩৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১১:৩৯

দ্বিতীয় গোলটি করেন নেইমার এ বছরের উড়ন্ত সূচনা করলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। ফরাসি কাপে রেনকে একেবারে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে জায়ান্টরা। এই জয়ে অবশ্য ফরাসি কাপের শেষ ৩২-এ স্থান পেয়েছে উনাই উমেরির দল।

এদিন রেনকে পেয়ে আক্রমণের পসরা সাজিয়ে খেলেছে পিএসজি। কিলিয়ান এমবাপে, নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়া প্রত্যেকেই জোড়া গোল করেছেন। যাদের আক্রমণের ধারা থেকে পিএসজি দেখালো এই তারকাদের নিয়ে রক্ষণে কাঁপন ধরিয়ে দিতে পারে পিএসজি।
খেলার ৯ মিনিটে দলকে এগিয়ে নেন স্ট্রাইকার এমবাপে। ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন নেইমার। বাঁ পায়ের জোরালো শটে স্কোর করেন ২-০।
আক্রমণে শুরুতে এমবাপের সঙ্গে ছিলেন নেইমার একের পর এক আক্রমণ শাণাতে থাকা পিএসজির পরের গোলটি আসে ২৪ মিনিটে। বাম প্রান্ত থেকে ইউরি বারচিচের ক্রস থেকে গোল করেন ডি মারিয়া। বিরতিতে যাওয়ার আগে আবার ব্যবধান বাড়ান নেইমার।
পরের অর্ধে অবশ্য ধার কমে আসে পিএসজির। সেই সুযোগে স্পট কিক থেকে গোল করে রেন বেঞ্জামিন। তারপরেও থেমে থাকেনি পিএসজির আক্রমণ। এই অর্ধে আরও দুবার জালে বল পাঠায় তারা। একটি করেন ডি মারিয়া আরেকটি করেন এমবাপে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম