শেষ ম্যাচেও হারলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৮, ২১:৫২আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২১:৫৪

জয়ের পর ব্রাদার্স ইউনিয়ন প্রিমিয়ার ফুটবল লিগে শেষটা ভালো হয়নি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের।  শুক্রবার লিগের শেষ ম্যাচে তারা হেরে গেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে। গোপীবাগের দলটি ১-০ গোলে ম্যাচ জিতেছে।  একমাত্র জয়সূচক গোলটি এসেছে আরিফুল ইসলাম শান্তর কাছ থেকে।

প্রথম পর্বে এই ব্রাদার্সকেই ৪-৩ গোলে হারিয়েছিল মোহামেডান।  শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২২তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাদার্স।  বক্সের ভেতর থেকে আরিফুল ইসলাম শান্তর শট বারের ওপর দিয়ে চলে যায়।

এর চার মিনিট পর জয়সূচক গোলটি আসে। আল আমিনের বাড়ানো বলে নিখুঁত ফ্লিকে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড শান্ত। এক গোলে পিছিয়ে থেকে মোহামেডান ম্যাচে আর ফিরতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।

২২ ম্যাচে নয় জয় ও পাঁচ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করলো মোহামেডান। গত লিগে দশম হয়েছিল সাদা-কালোরা।

অন্য দিকে ২২ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান সপ্তমে।  তাই শেষ ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত ব্রাদার্সের সার্বিয়ান কোচ নিকোলা ভিতোরোভিচ, ‘দল জিতেছে। ভালো অবস্থান নিয়ে লিগ শেষ করেছে এতেই খুশি। আপাতত চুক্তি শেষ। স্বাধীনতা কাপে থাকবো কিনা বলতে পারছি না।’

দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা ও বিজেএমসি গোলশূন্য ড্র করেছে। এতে মুক্তিযোদ্ধা ২২ ম্যাচে তৃতীয় ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে রেলিগেশন এড়িয়েছে। অন্য দিকে বিজেএমসি সমান ম্যাচে অষ্টম ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম