পদত্যাগ নিয়ে কিছুই বললেন না হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৬:৪২

পদত্যাগের বিষয়ে এখনও চুপচাপ বাংলাদেশের সাবেক কোচ হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে হুট করেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দেন চন্ডিকা হাথুরুসিংহে। ঠিক কী কারণে তিনি মাশরাফিদের দায়িত্ব ছেড়েছেন- তা আজও অজানা! এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি। যদিও পরে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, শ্রীলঙ্কার দায়িত্ব নিতেই বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন তিনি!

সংবাদমাধ্যমে এসব খবর প্রকাশিত হলেও দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বেশ কিছু খবর চাউর ছিল। সেই সফরে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে হাথুরুর দূরত্ব ছিল চোখে পড়ার মতো! সাকিবের ছুটি, মুশফিকের সংবাদ সম্মেলনে ভেতরের খবর ফাঁস-এসব নিয়ে বিরক্ত ছিলেন লঙ্কান কোচ। পেশাদার কোচ হিসেবে সিরিজের মাঝপথে পদত্যাগ করাটা কতটা যৌক্তিক? এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে এবারও ছিলেন কৌশলী, ‘আমার পেশাদারী দায়িত্ব নিয়ে বা বিসিবির সঙ্গে কীভাবে সব কিছু করেছি- তা নিয়ে খুব বেশি গভীরে যেতে চাই না। আগেও করিনি, এখনও করবো না। এই প্রশ্নের উত্তর তাই দিতে পারছি না।’

হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থান দৃঢ় করেছে আরও বেশি করে। আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাই হাথুরুসিংহের মেয়াদ বাড়িয়েছিল বিসিবি। কিন্তু হাথুরুসিংহে বাংলাদেশ দলকে সংকটে ফেলে সিরিজের মাঝপথে দায়িত্ব ছেড়ে কোচ হিসেবে যোগ দিয়েছেন নিজ দেশে! এমন প্রশ্ন উঠতেই হাথুরুসিংহের উত্তর ছিল এমন, ‘আমি তা মনে করি না। বাংলাদেশকে বিপদে ফেলছি- এমন হলে আমি যেতাম না।’

সাড়ে তিন বছর বাংলাদেশকে ক্রিকেট দীক্ষা দেওয়া হাথুরুসিংহে এখন স্বদেশের কোচ। শ্রীলঙ্কার হয়ে বাংলাদেশের ঘরের মাঠেই ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হবে তারা। এমন পরিস্থিতিতে বিষয়টি কতটা আবেগের? এমন প্রশ্নে হাথুরুসিংহে স্মিত হাসিতে বললেন, ‘এখানে সাড়ে তিন বছর ছিলাম। সেখান থেকে নিশ্চয়ই জানেন আমি আবেগী নই। আবেগ তাই খুব বেশি স্পর্শ করে না আমাকে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমি এখনও চাই বাংলাদেশ ভালো করুক। ক্রিকেটারদের শুভকামনা জানাই। ওদের সঙ্গে অনেক ঘনিষ্ঠ ছিলাম, খুব ভালো জানাশোনা হয়ে গিয়েছিল। আমি চাই ওরা অনেক সাফল্য বয়ে আনুক। একইভাবে চাই শ্রীলঙ্কা ভালো করুক।’

 

 

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম