ভিত গড়ে দিয়ে সাজঘরে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ১৩:৪৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৩:৫১

ম্যাচের একটি মুহূর্ত ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি তাই তাদের জন্য ‘নিয়মরক্ষার’।  ম্যাচের শুরুতে হোঁচট খেয়ে বসেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। কাইল জার্ভিসের বলে স্পষ্ট এলবিডাব্লিউতে সাজঘরে ফিরে গেছেন এনামুল হক বিজয়।  প্রাথমিক ধাক্কা সামলে নেন অভিজ্ঞ দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান।  হাফসেঞ্চুরির পথে ছিলেন দু’জন।  সাকিব আগে হাফসেঞ্চুরি করলেও বিদায় নেন ৫১ রানে।  সিকান্দার রাজার বলে বাইরে এসে খেলতে গিয়েছিলেন।  পরাস্ত হওয়ায় তাকে স্টাম্পড করেন টেলর।

সাকিব বিদায় নিলেও দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছেন জুটি গড়ে।  এই জুটিতে আসে ১০৬ রান।  অপর দিকে তামিমও তুলে নিয়েছেন ফিফটি। বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭.৪ ওভারে ২ উইকেটে ১১৪ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (২) ও তামিম ইকবাল (৫০)।

বাংলাদেশ দলে একটাই পরিবর্তন এসেছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম