বিবর্ণ বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ১৪:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৪৭

তামিমের বিদায়ে চাপে বাংলাদেশ

সাকিব-তামিমের জুটিতে ‍শুরুতে শক্ত অবস্থানে থাকলেও ঝটপট উইকেট পতনে বিবর্ণ বাংলাদেশের ইনিংস। ৪৩.২ ওভারে ১৭৮ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল ‘নিয়মরক্ষার।’  ম্যাচের শুরুতে হোঁচট খেয়ে বসেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় প্রথম উইকেট। কাইল জার্ভিসের বলে স্পষ্ট এলবিডাব্লিউতে সাজঘরে ফিরে গেছেন এনামুল হক বিজয়।  প্রাথমিক ধাক্কা সামলে নেন অভিজ্ঞ দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। হাফসেঞ্চুরির পথে ছিলেন দুজন। সাকিব আগে হাফসেঞ্চুরি করে বিদায় নেন ৫১ রানে। সিকান্দার রাজার বলে বাইরে এসে খেলতে গিয়েছিলেন সাকিব। পরাস্ত হওয়ায় তাকে স্টাম্পড করেন টেলর।

সাকিব বিদায় নিলেও শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছেন জুটি গড়ে। এই জুটিতে আসে ১০৬ রান। অপর দিকে তামিমও তুলে নেন ফিফটি। ধীরে ধীরে নিজের ইনিংস বড় করতে থাকেন বাঁহাতি ওপেনার। সঙ্গী মুশফিক কিছুক্ষণ ইনিংস গড়ার চেষ্টা করলেও ব্যক্তিগত ১৮ রানে তাকে তালুবন্দি করান ক্রেমার। এরপরেই ধীরে ধীরে বাংলাদেশকে চাপে ফেলে দেন এই স্পিনার। এক ওভার বিরতি দিয়ে নতুন নামা মাহমুদউল্লাহকে সাজঘরে ফেরান। মাহমুদউল্লাহ ফেরেন ২ রানে। এরপর সেঞ্চুরির পথে থাকা তামিম ইকবালকেও স্টাম্পড করান। তামিম বিদায় নেন ৭৬ রানে। তার ১০৫ বলের ইনিংসে ছিল ৬টি চার।

নতুন নামা সাব্বিরও থিতু হতে পারেননি। কাইল জার্ভিসের শর্ট বলে ক্যাচ দিয়ে সাব্বির ফেরেন ৬ রানে।  নাসিরকে জার্ভিস ও ক্রেমার মাশরাফিকে ফেরালে ভয়াবহ বিপদেই পড়ে বাংলাদেশ।   

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের