মুশফিক-মুমিনুলদের ব্যাটিং দেখতে চট্টগ্রামে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ১৫:২২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৮:২৩

চট্টগ্রামে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে খেলা দেখছেন সাকিব। ছবি-বিসিবি চট্টগ্রামে হঠাৎ করেই উপস্থিত হয়েছেন সাকিব আল হাসান! তবে খেলতে নয়, সাকিবের ইনজুরি এখনও সেরে উঠেনি। মুশফিক-মুমিনুলদের ব্যাটিং দেখতেই বুধবার সকালে বন্দর নগরী চট্টগ্রামে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

 টেস্ট ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান প্রেসিডেন্ট বক্সে বসে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম দিনের ম্যাচ উপভোগ করলেন। অথচ এত সুন্দর একটি দিনে সাকিব থাকলেন দর্শক হয়েই। আফসোস করতেই পারেন সাকিব। মুমিনুল ক্যারিয়ারের দ্রুততম এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন। যা সতীর্থ হিসেবে নয়, দর্শক হিসেবেই প্রেসিডেন্ট বক্সে বসে উপভোগ করেছেন দেশসেরা এই ক্রিকেটার।

খেলা দেখতে সাকিব চট্টগ্রাম আসেন বুধবার সকালে। সন্ধ্যার ফ্লাইটেই আবার ঢাকায় ফিরে যাওয়ার কথা। আপাতত ড্রেসিংরুমে থেকে সতীর্থদের অনুপ্রেরণা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই তার।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসে ৪২তম ওভারের প্রথম বলে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে আঘাত পান সাকিব।  শুরুতে মাঠে চিকিৎসা নিলেও পরে বেরিয়ে আসেন। ড্রেসিং রুমে কিছুক্ষণ বরফ দিয়ে রাখার পর হাসপাতালে নেওয়া হয় এই অলরাউন্ডারকে। চট্টগ্রামে টেস্টে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের আঙুলে এখনও ব্যান্ডেজ বাঁধা রয়েছে। সেলাই পুরোপুরি না শুকালে ঢাকা টেস্টেও খেলা হবে না সাকিবের! 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী