অনুমোদনহীন টুর্নামেন্টের ম্যাচ ফিক্সিং নিয়ে তোলপাড়! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৬

সর্বকালের সেরা ম্যাচফিক্সিং! গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে একটি ভিডিও।  যা দেখার পর থেকেই সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে দর্শকদের মনে।  কারণ দেখে মনে হতেই পারে সর্বকালের সেরা ম্যাচফিক্সিং হচ্ছে খেলাটিতে! এমন টুর্নামেন্ট নজরে এসেছে আইসিসির।  তাতে ফিক্সিং হচ্ছে বলেই রায় দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ভিডিওটিতে দেখা গেছে, একজন ব্যাটসম্যান ইচ্ছে করে রান আউট হতে সর্বোচ্চ চেষ্টাটাই করছেন!  এই টুর্নামেন্টটিতে আইসিসির অনুমোদনও নেই! তাই আইসিসি বিবৃতিতে জানিয়েছে, টুর্নামেন্টটি ব্যক্তিগত উদ্যোগে হওয়ায় সরাসরি আইসিসি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তবে যেসব দেশের ক্রিকেটাররা এতে অংশ নিয়েছেন, সংশ্লিষ্ট সেসব দেশের বোর্ডকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে আইসিসি।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া এই টুর্নামেন্টের নাম আজমান অল স্টারস ইভেন্ট।  এতে সাবেক পাকিস্তানি ক্রিকেটাররাও অংশ নিচ্ছেন। তাতে আগে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো সালমান বাটের নামটিও রয়েছে!

এ প্রসঙ্গে আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘এতে যুক্ত থাকা অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেই বহু তথ্য জানা গেছে। মনে করছি তাতে বেশ কড়া মাত্রায় দুর্নীতির ছাপ স্পষ্ট। ইভেন্টটি ক্রিকেটের সুনাম নষ্ট করছে, তাই তদন্ত চলতে থাকবে।’

এই মুহূর্তে শুধু মাত্র আয়োজকদের খুঁজে বের করতেই মরিয়া আইসিসি। যাতে করে ভবিষ্যতে অনুমোদনহীন এমন টুর্নামেন্ট আর কেউ আয়োজন করতে না পারে।

এই টুর্নামেন্ট থেকে সাবেক যেসব ক্রিকেটারের নাম উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম নামটি হলো হাসান রাজা। তিনি বর্তমানে আরব আমিরাতেই বসবাস করছেন। তিনিও নিজের মুখে স্বীকার করে নিয়েছেন টুর্নামেন্টটি দুর্নীতিতে ভরপুর, ‘আমি প্রথম ম্যাচে খেলেছিলাম। আমাকে বলা হয়েছিল এটা একটি প্রীতি ম্যাচ। কিন্তু দ্বিতীয় ম্যাচের গতি প্রকৃতি দেখে বিস্মিত হয়েছি। আজমানে এবারই প্রথম এমনটি হতে দেখলাম। তাতে যে অনৈতিক কিছু হচ্ছে সেটা বুঝতে পারছিলাম। তাই তৃতীয় দিন আমি আর এতে ছিলাম না।’

এদিকে সালমান বাটের নাম আসলেও তার বিরুদ্ধে অনৈতিক কিছুর প্রমাণ পাওয়া যায়নি। যেই ভিডিওটি নিয়ে মূল বিতর্ক, সেখানেও তাকে খেলতে দেখা যায়নি। 

 

ভিডিও

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী