শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে চোটে থাকা সাকিবকে ফেরানো হয়েছে দলে। প্রতিপক্ষের এমন পদক্ষেপকে মনস্তাত্ত্বিক কৌশল হিসেবেই ভাবছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ম্যাচের আগে লঙ্কান কোচ বললেন এভাবেই, ‘আমার মনে হয় এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাকিবকে পাওয়া মানে ওদের জন্যে সৌভাগ্য।’তবে সাকিব যদি খেলতে নাই পারে তাহলে সেটাকে বাংলাদেশের বেপরোয়া মনোভাব হিসেবেই দেখেছেন সাবেক বাংলাদেশ কোচ, ‘যদি ও খেলার আগে ফিট না হয়, অনুশীলন নাও করে তাহলে বলতেই পারি এটা বেপরোয়া মনোভাবেরই প্রকাশ। আমার কাছে মনে হয় সাকিব পুরোপুরি ফিট না। এটা বেপরোয়া মনোভাবেরই অংশ।’
তবে সাকিব ফিট থাকলে সেটা বাংলাদেশের জন্যে বোনাস বলেই মনে করেন হাথুরুসিংহে, ‘ও ফিট থাকলে সেটা বাংলাদেশ দলের জন্যে অবশ্যই সুবিধার। কারণ ও বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। আমরা সবাই জানি ও কী মানের একজন ক্রিকেটার।’







