ওর্ডের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৬:৪৩আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৭:৩৪

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন লাওসের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচ শেষে জাতীয় দল ঢাকায় আসলেও সঙ্গে আসেননি অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড। একপর্যায়ে বাফুফের সঙ্গে সমঝোতায় কোচের পদ ছেড়ে ব্যাংকক এয়ার ফোর্স ক্লাবে নতুন ঠিকানা খুঁজে নেন। শুরুতে পারিবারিক কারণের কথাই শোনা যাচ্ছিল।  পরে জানা গেল ভিন্ন ঠিকানার লক্ষ্যেই দায়িত্ব ছেড়েছিলেন।  তার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন!

তার অসন্তোষ পরিষ্কারভাবেই ফুটে ওঠে সাফের ড্র অনুষ্ঠানে। বুধবার রাজধানীর একটি হোটেলে সাফ ফুটবল উপলক্ষে সংবাদ সম্মেলনে অ্যান্ড্রু ওর্ড প্রসঙ্গ আসতেই কৌশলে কোচের স্বভাব-বৈশিষ্ট্যকে কাজী সালাউদ্দিন তুলে ধরেন এভাবে, ‘আনহ্যাপি ওয়াইফ ইজ নট এ গুড ওয়াইফ। পৃথিবীটা অনেক বড়। একজন যাবে, আরেক জন আসবে। এর চেয়ে বড় কোচ আসবে।’

বাংলাদেশ ছাড়ার কারণ হিসেবে পরিবারকে সময় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছিলেন ওর্ড।  আরও জানিয়েছিলেন, যেখানে তার পরিবারের সদস্যরা নির্বিঘ্নে আসতে পারবে, তার সঙ্গে সময় কাটাতে পারবে; সেখানেই থাকবেন তিনি। তাই শেষ পর্যন্ত থাইল্যান্ডের ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক