সাকিবদের বিপক্ষে গেইলের ঝড়ো সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ২২:২৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২২:৫৬

ক্রিস গেইল শুরুতে চমক তৈরি করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। এবারের আসরে প্রথমবার ব্যাটিং নিলো কোনও দল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব। খেলতে নেমে বাকি চমক তৈরি করলেন ব্যাটিং দানব ক্রিস গেইল। তার ঝড়ো সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে পাঞ্জাব।    

চন্ডিগড়ে এক গেইল ঝড়েই কাবু হয়েছে হাদরাবাদ। ৫৩ রানে লোকেশ রাহুল ফিরলেও গেইল ঝড় থামাতে পারেনি সাকিব আল হাসান-রশিদ খানরা। গেইল যাকেই পেয়েছেন বাউন্ডারি ছাড়া করেছেন হাত খুলে।

সাকিব বল হাতে সফলতার মুখ দেখেননি। দুই ওভারে দিয়েছেন ২৮ রান। ছিল না কোনও উইকেট। রশিদ খান ছিলেন আরও ব্যয়বহুল। ৪ ওভারে ৫৫ রান দিয়ে নেন একটি উইকেট।

ক্যারিবীয় তারকা গেইল ৬৩ বলে অপরাজিত ছিলেন ১০৪ রানে।  মৌসুমের প্রথম এই সেঞ্চুরি আসে ৫৮ বলে। ১টি চারের বিপরীতে ১১টি ছয় গেইল আগ্রাসনেরই ইঙ্গিত দেয়। গেইল ঝড়ের মাঝে আগারওয়াল ১৮ ও করুন নায়ের ৩১ রানে ফিরলেও গেইল থেমে থাকেননি। অপরপ্রান্ত থেকে মাঠ কাঁপিয়েছেন। তার সঙ্গে ১৪ রানে অপরাজিত ছিলেন অ্যারন ফিঞ্চ।

আইপিএলে ষষ্ঠবারের মতো সেঞ্চুরির দেখা পেলেন গেইল।  টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবমিলিয়ে এটা তার ২১তম সেঞ্চুরি।  

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম