ঝিনাইদহে মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১৬:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৬:৫২

মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতার একটি মুহূর্ত। ঝিনাইদহে শুরু হয়েছে মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও সৃজনী বাংলাদেশের আয়োজনে সোমবার সকালে শহরের হামদহ বাইপাস থেকে শুরু হয় এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতা ২ কিলোমিটার পথ শেষে শেষ হয় কেন্দ্রীয় বাস টার্মিনালে। এতে ৩ টি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন মেয়ে শিক্ষার্থী অংশ নেন। পরে বাসটার্মিনালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন জেসমিন আরাফাত জেসি, দ্বিতীয় হন জেসমিলা ফেরদৌস, তৃতীয় স্থান অধিকার করেন জুই খাতুন।

‘খ’ গ্রুপে প্রথম হন তানিয়া খাতুন, দ্বিতীয় হন রিয়া ও তৃতীয় স্থান অধিকার করেন কুলসুম।

‘গ’ গ্রুপে প্রথম হন অফিয়া তাসরিন, দ্বিতীয় শাবা ও তৃতীয় হন সোনিয়া খাতুন। বিজয়ীদের প্রত্যেককে একটি করে বাই সাইকেল পুরস্কার দেওয়া হয়।

বিজয়ীর হাতে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার। সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান ড. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম