শেষ চারে আজ কিরগিজস্তানের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১০:২৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১০:৫১

সেমিফাইনালে ওঠার পর উচ্ছ্বসিত বাংলাদেশ। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়েই বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। জয়টা পেয়েছিল ৩-০ সেটে। এবার সেই কিরগিজস্তানকেই সেমিফাইনালে পেয়েছে স্বাগতিকরা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে কিরগিজস্তান।  বুধবার বিকাল পাঁচটায় দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে এই কিরগিজস্তান। এর আগে বিকাল ৩ টায় লড়বে ‘বি গ্রুপের চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান ও ‘এ’ গ্রুপের রানার্সআপ নেপাল।

গ্রুপ পর্বে নেপালকে ৩-১ ও মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও বাংলাদেশের শেষ চারের প্রতিপক্ষ আরও শক্তিশালী।  স্বাগতিক অধিনায়ক হরোশিত বিশ্বাস অবশ্য উদ্বিগ্ন নন।  আত্মবিশ্বাসী মনোবল নিয়েই ফাইনালে ‍যেতে চান তিনি, ‘সেমিফাইনাল ম্যাচটি আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। অলিখিত ফাইনাল বলতে পারেন। কিরগিজরা শক্তিশালী দল। তবে আমরাও ভালো ফল করার জন্য মুখিয়ে আছি।’

গ্রুপ পর্বের ভুল-ত্রুটিগুলো শুধরাতে চায় বাংলাদেশ। সেমিফাইনালে তাই আরো জোরালোভাবে কোর্টে নামার অপেক্ষায় লাল-সবুজরা। অধিনায়কের চাওয়া তেমনই,‘সব দলকে আমরা সমান চোখে দেখছি। গত দুটি ম্যাচে আমাদের যে ভুল ত্রুটি ছিল, সেটা বুঝতে পেরেছি। কোচ সেগুলো নিয়ে কাজ করেছেন। সেমিফাইনালে আরো ভালো ম্যাচ উপহার দেওয়ার অপেক্ষায় আছি। কিরগিজস্তানদের ব্লকিং  ভালো। সেমিফাইনাল জিততে হলে এই দিকটায় আরও ভালো করতে হবে। আমার বিশ্বাস সেমিতে জিততে পারলে আমরা ফাইনালেও জিতবো।’

ইরানি কোচ আলিপোর আরজীও জয়ের জন্য আশাবাদী,‘আগেই বলেছি বি গ্রুপের তিনটি দলই ভালো।কিরগিজস্তানের বিপক্ষে সেমিফাইনালটি তাই আমাদের জন্য নতুন পরীক্ষা। আমাদের ব্লকিং ভালো, এটাই আমাদের মূল শক্তির জায়গা। ওদেরও শক্তিশালী অ্যাটাকার আছে, তাদের আক্রমণ ঠেকাতে পারলে আমাদেরও ফাইনালে ওঠার সুযোগ থাকবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের