প্রিমিয়ার হকিতে মেরিনার্স, মোহামেডানের গোল উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৮, ১৯:৫৪আপডেট : ১৮ মে ২০১৮, ২০:২৭

গোল উৎসব করেছে মোহামেডান প্রিমিয়ার বিভাগ হকিতে জয়যাত্রা ধরে রেখেছে মেরিনার ইয়াংস। বাংলাদেশ এসসিকে উড়িয়ে দিয়েছে ৮-১ গোলে। অপর ম্যাচে মোহামেডানও করেছে গোল উৎসব।  ৮-২ গোলে হারিয়েছে সোনালী ব্যাংকে। 

শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মেরিনার্সের হয়ে হ্যাটট্রিক করেছেন মামুনুর রহমান চয়ন।  পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন ৬, ২৩, ৬১ ও ৬৫ মিনিটে।  

মইনুল ইসলাম কৌশিকও হ্যাটট্রিক করেছেন।  পেনাল্টি কর্নার থেকে ২০ মিনিটে একটি, ৯ ও ৫৪ মিনিটে দুটি ফিল্ড গোল করেন। ৫৮ মিনিটে আরেকটি ফিল্ড গোল করেন আজিজুল ইসলাম। বাংলাদেশ এসসির হয়ে একটি গোল করেন রবিন্দর সিং।  

অপর ম্যাচে গোল উৎসব করেছে মোহামেডান। সোনালী ব্যাংকের রক্ষণে ত্রাস ছড়িয়েছেন নাসির হোসেন। হ্যাটট্রিক করেছেন ৪২, ৪৬, ৫২ মিনিটে। এছাড়া ৬৯ মিনিটে করেছেন আরও একটি। চারটি গোলই এসেছে ফিল্ড গোল থেকে।

নাসির ছাড়াও হ্যাটট্রিক করেছেন গুরজিন্দর সিং।  আক্রমণের শুরুটা হয়েছিল তার হাতেই। তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল করে দলকে এগিয়ে নেন।  ৮ ও ৪১ মিনিটে আরও দুটি ফিল্ড গোল করে পূরণ করেন হ্যাটট্রিক।  এছাড়া ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল করেন অরবিন্দর সিং।  সোনালী ব্যাংকের হয়ে দুটি গোল করেন রাজীব দাস ও তানজিম আহমেদ। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম