রাশিয়া বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন পেরু অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০১৮, ০০:২৩আপডেট : ০৩ জুন ২০১৮, ১৬:৪৯

পাওলো গেরেরো। ৩৬ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পেরু। অথচ দিন কয়েক আগে তাদের সেই উপলক্ষটাকে মাটি করে দিয়েছিল পেরু অধিনায়ক পাওলো গেরেরোর নিষিদ্ধ হওয়ার খবর। অনিচ্ছাকৃত ডোপ পাপে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়ে বসেছিলেন। বৃহস্পতিবার আবারও পেরুর উপলক্ষটাকে রাঙিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। বিশেষ বিবেচনায় তাকে রাশিয়া বিশ্বকাপে খেলার অনুমতি দিয়েছে সুইস আদালত।

গত অক্টোবরে ডোপ টেস্টে পজিটিভ হন পেরু অধিনায়ক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কোকেইন যুক্ত চা পান করেছিলেন। তার এমন অপরাধ ইচ্ছেকৃত না হলেও আইন ভঙ্গ করায় কঠোর সিদ্ধান্তই নেয় ফিফা। তবে সুইস আদালত তার আবেদনের বিষয়টি মাথায় নিয়ে নতুন করে সিদ্ধান্ত দিয়েছে। তাদের এমন সিদ্ধান্তের পেছনে যুক্তি, ‘আদালতের প্রেসিডেন্ট আবেদনকারীরর সব বিষয়কে মাথায় নিয়ে ভেবে দেখেছে তার বয়স ৩৪। ফুটবলার হিসেবে ক্যারিয়ারের এই মুহূর্তে এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। তাকে খেলতে দেওয়া না হলে হয়তো তাকে আরও ভুগতে হবে।’

আদালত এটাও বিবেচনায় নিয়েছে ডোপ সেবনের ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। এমন সিদ্ধান্তে পেরুর আইনজীবী বলেছেন সুবিচার নিশ্চিত হয়েছে তবে সেটা আংশিক। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা। অবশ্য এমন ঘটনায় পেরু অধিনায়কের পাশেই ছিলেন সি গ্রুপে পেরুর প্রতিপক্ষ ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ডেনমার্কের অধিনায়করা।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম