অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ১৩:১৫ আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৪:৪৪

অবাধ্য সেনা সদস্যদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে আদেশ অমান্যকারী সেনাদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে সেনা হত্যা করার তথ্য রয়েছে। সত্যিই আদেশ অমান্য করা সেনাদের হত্যা করছে রুশ সামরিক বাহিনী।

তিনি আরও বলেন, আমাদের কাছে এমন তথ্যও আছে, রুশ কমান্ডাররা ইউক্রেনের আর্টিলারি ফায়ার থেকে পিছু হটতে চাইলে পুরো দলকে হত্যা করার হুমকি দিচ্ছে রাশিয়া।

রুশ সেনাদের মৃত্যুদণ্ড সাজা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ক্রেমলিন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রে রাশিয়ান দূতাবাসের প্রতিনিধিরা কোনও মন্তব্য করেননি।

ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভও হোয়াইট হাউজের অভিযোগের বিষয়ে কিছু উল্লেখ করেননি। কিন্তু তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই কাজ ‘আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও প্রদাহের’ সৃষ্টি করছে। যা আগুনে তেল ঢেলে দেওয়ার মতো।

/এসএইচএম/
সম্পর্কিত
প্রশ্ন করতেই চটলেন ট্রাম্প, সাংবাদিকদের বললেন ‘বোকা ও নির্বোধ’
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
ফ্রান্সের আন্দোলনকারীদের নিয়ে কথা বলায় ট্রাম্পকে ‘ধুয়ে’ দিলেন ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
উৎসবের পর ওজন নিয়ন্ত্রণে ফিরতে ভরসা রাখুন ৩ ভেষজ চায়ে
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
জীবনানন্দের প্রেম ও মানসিক অভিযাত্রার কবিতা ‘লোকেন বোসের জর্নাল’
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
রাজধানীতে ট্রাকের চাপায় নিহত ১
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট