কঠিন পরীক্ষায় ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০১৮, ১৪:৩৮আপডেট : ০৩ জুন ২০১৮, ১৫:০১

ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবেন নেইমার। বিশ্বকাপের আগে চোট শঙ্কায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রবিবার রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে মিলেছে দুঃসংবাদ। নেই দলটির উইঙ্গার ডগলাস কস্তা ও মিডফিল্ডার রেনাতো আগুস্তো। প্রাণভোমরা নেইমারের ফিটনেস নিয়েও ছিল নানা জল্পনা-কল্পনা। যদিও চোট জর্জর হয়েই রাশিয়া বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচটিতে দেখা যাবে ব্রাজিলীয় তারকাকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবে রবিবার রাত ৮টায়।

মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। আর প্রথমটিতেই দিতে হচ্ছে পরীক্ষা। তারকা ভরা ক্রোয়েশিয়ার আছে লুকা মদরিচ ও ইভান রাকিতিচ। ক্লাব ফুটবলে দুজনেই ‍জ্বল জ্বলে তারকা। বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে ধরা হয় তাদের। যদিও টানা খেলার মাঝে থাকায় তাদের ভোগাতে পারে ক্লান্তিজনিত অবসাদ। আক্রমণ সারথী হিসেবে থাকবেন মারিও মানজুকিচ, ইভান পেরিসিচ, মাতেও কোভাচিচ ও মারকো পিজাকো।

বিশ্বকাপে কঠিন গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া। মৃত্যকূপ গ্রুপ ‘ডি’তে তাদের সঙ্গী আর্জেন্টিনা, নাইজেরিয়া, আইসল্যান্ড। তাই মূল পর্বে যাওয়ার আগে আত্মবিশ্বাসের রসদ যোগাতে চাইবে ক্রোয়েটরা। তবে প্রতিপক্ষটা যে ব্রাজিল। এমন বৈপরীত্যেও কঠিন প্রতিপক্ষের চ্যালেঞ্জে মুখিয়ে আছেন ক্রোয়েশিয়া কোচ দালিচ। তার মতে, ‘আমি সব সময়ই বলেছি আমি কঠিন ম্যাচ আর কঠিন প্রতিপক্ষ চাই। তাহলেই তাদের বিপক্ষে উতরে যেতে পারবো, নিজেদের ভুলগুলো তখন চোখে পড়বে। তাই আমাদের দুর্বল দলের প্রয়োজন নেই।’

ক্রোয়েশিয়া তারকা ভরা দল হলেও র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে ব্রাজিল। ব্রাজিল যেখানে দুই নম্বরে সেখানে ক্রোয়েশিয়া ১৮ নম্বরে। দলটা ক্রোয়েশিয়া বলেই বিশ্বকাপের আগে কঠিন পরীক্ষায় উতরে যেতে নেইমারকে দ্বিতীয়ার্ধে খেলাবেন ব্রাজিল কোচ তিতে। তার মতে, ‘এখনও সে ফিটনেস পুরোপুরি ফিরে পায়নি। সাইড বেঞ্চে সে থাকবে তবে দ্বিতীয়ার্ধে মাঠে প্রবেশ করবে। তাকে অবশ্যই মূল নায়ক হতে হবে, তবে বাকিদেরও নায়ক হতে হবে।’

অ্যানফিল্ডে ব্রাজিলের অধিনায়ক থাকবেন গ্যাব্রিয়েল হেসুস। সেলেসাওদের ষষ্ঠ তরুণ অধিনায়ক হিসেবে দেখা যাবে হেসুসকে। 

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের