আত্মবিশ্বাসী বেলজিয়ামে উড়ে গেলো কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৮, ১০:৩৯আপডেট : ১২ জুন ২০১৮, ১১:১৩

ম্যাচের একটি মুহূর্ত। বিশ্বকাপের প্রস্তুতিটা আত্মবিশ্বাসী এক জয় দিয়ে শেষ করলো তারকা ভরা বেলজিয়াম। বাছাইয়ে দুর্দান্ত পারফর্ম করা বেলজিয়াম কোস্টারিকাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে।

ম্যাচের শেষটা বেলজিয়ামের হয়ে কথা বললেও শুরুটা ছিল বিস্ময় জাগানোর মতোন। ২৪ মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় ‘ই’ গ্রুপের দল কোস্টারিকা। ব্রায়ান লুইসের গোলে কপাল খোলে তাদের।

দলটা বেলজিয়াম বলেই শুরুর অগ্রগামিতা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ড্রিস মারটেন্স। প্রথমার্ধে টানা আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে কোস্টারিকা। ৪২ মিনিটে রোমেলু লুকাকু ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও শাণ দেয় বেলজিয়াম। কোস্টারিকার জাল আবারও কাঁপান ৫০ মিনিটে। ৬৪ মিনিটে মিশি বাটশুয়াই স্কোর লাইন করেন ৪-১।

শেষ দিকে আর গোলের দেখা পায়নি কোনও পক্ষ। উল্টো দিকে চোট শঙ্কা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বেলজিয়ামকে। ৭০ মিনিটে খুঁড়িয়ে বের হয়ে যান তারকা এডেন হ্যাজার্ড। তবে তার এমন চোট খুব বেশি গুরুতর নয় বলেই রায় দিয়েছেন কোচ রবের্তো মার্তিনেস। তিনি জানান, ‘চোট নিয়ে চিন্তার কিছু নেই। ওর পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। মাঠে তার আক্রমণ খুবই তীক্ষ্ণ ও ধারালো ছিল।’

দুর্দান্ত পারফরম করা বেলজিয়াম বিশ্বকাপ মিশন শুরু করবে সোমবার। গ্রুপের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পানামা। রবিবার কোস্টারিকা মুখোমুখি হবে সার্বিয়ার।

অপর ম্যাচে হারের স্বাদ নিতে হয়েছে দক্ষিণ কোরিয়াকে। সেনেগালের কাছে তারা শেষ প্রস্তুতি ম্যাচে হেরেছে ২-০ গোলে।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের