বিশ্বকাপে ব্রাজিলের মূল শিল্পী কৌতিনিয়ো, নেইমার নন!

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৮, ১১:৫২আপডেট : ২৬ জুন ২০১৮, ১৬:৩৯

কৌতিনিয়ো ও নেইমার কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলের জয়ে মূল প্রভাবকই ছিলেন ফিলিপে কৌতিনিয়ো। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় সেলেসাওরা প্রতিপক্ষের রক্ষণব্যুহ ভাঙতে পারছিল না। ঠিক ইনজুরি সময়েই স্কোর লাইনে আসে পরিবর্তন। গোল করিয়ে ব্রাজিলকে জয়ের উল্লাসে ভাসান কৌতিনিয়ো। নেইমারের পরের গোলটি অবশ্য ব্যবধানই বাড়িয়েছে। তাই কৌতিনিয়োকেই এই বিশ্বকাপে ব্রাজিলের মূল শিল্পী মনে করছেন সাবেক ব্রাজিল তারকা কাকা।

কাকার মতে, ‘ব্রাজিলের এই দলটি শক্তিশালী। আমার কাছে মনে হয় এবার কৌতিনিয়োই মূল চরিত্র এই দলে। যার মাধ্যমে ব্রাজিলের ভাগ্য নির্ধারণ হচ্ছে।’

তাই বলে নেইমারকে খাটো করেননি সাবেক এই মিডফিল্ডার, ‘নেইমার অবশ্যই আমাদের দলের সেরা খেলোয়াড়। তিতে তাকে নিয়ে অনেক পরিশ্রমও করছেন। তাকে স্বস্তিতে রাখতে সর্বোচ্চ চেষ্টাটাই করছেন। একই সঙ্গে দলটাকেও শক্তিশালী করার চেষ্টা করছেন।’

টুর্নামেন্টে আসার আগে পায়ের ইনজুরি কাটিয়ে ফিরেছেন নেইমার। তাই এখনও পুরো ছন্দে ফিরতে পারেননি ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড। কাকা অবশ্য সবাইকে ধৈর্য  ধারণ করতে বললেন নেইমারকে নিয়ে, ‘তিন মাস ধরে সে পুরোপুরি সুস্থ হওয়ার চেষ্টা করছে। ছন্দে ফিরতে আরও সময় প্রয়োজন। তবে আমরা তাকে প্রতিটি খেলাতেই উন্নতি করতে দেখছি। আমার মনে হয় তাকে আমাদের আলাদাভাবে রক্ষা করা উচিত। তাকে প্রেরণা দেওয়া উচিত।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম