কাভানিকে নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১৫:০৬আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৫:৪৬

রোনালদোর কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন কাভানি

পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে গেলেও স্বস্তিতে নেই উরুগুয়ে। ম্যাচে জোড়া গোল করা এদিনসন কাভানিকে নিয়ে চোট শঙ্কায় রয়েছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেস। পরের ম্যাচে উরুগুয়ের এই তারকা থাকতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন তিনি!

ম্যাচের ১৬ মিনিটে বাকি থাকতে মাঠ ছাড়তে বাধ্য হন কাভানি। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে বের হয়ে যেতে দেখা যায় তাকে। রোনালদোর কাঁধে ভর দিয়ে বের হন শেষ পর্যন্ত। হ্যামস্ট্রিংয়ের চোটটা যে গুরুতর তা কোচের কথাতেই স্পষ্ট, ‘ওর সুস্থ হতে খুব বেশি সময় নেই। এই মুহূর্তে আমরা খুবই উদ্বিগ্ন। তবে ওর চোটটা কত গুরুতর এ নিয়ে কিছু জানি না।’

ম্যাচে জোড়া গোল করা কাভানি অবশ্য আশাবাদী, ‘আশা করি ব্যথাতে একটা পর্যায়ে কিছু হবে না। তবে মাঝে মাঝে মনে হয় আমি হয়তো পারবো না। আশা করবো ফিট হতে। মাঠে ফিরতে সব চেষ্টাই করবো। এই মুহূর্তে সবাই যে আনন্দ উল্লাস করছে তা দেখে আমি তৃপ্ত।’

কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার ফ্রান্সের বিপক্ষে খেলবে উরুগুয়ে।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান