চোট শঙ্কায় ব্রাজিলের শুরুর একাদশে নেই মার্সেলো

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৮, ১২:৪০আপডেট : ০২ জুলাই ২০১৮, ১২:৫৫

চোট পেয়েছিলেন মার্সেলো

সোমবার মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল ডিফেন্ডার মার্সেলোর খেলার কথা শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। যদিও শেষ মুহূর্তে ব্রাজিল কোচ তিতে জানালেন শুরুর একাদশে রাখা হচ্ছে না তাকে। চোট শঙ্কায় তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চান না তিনি। তবে ম্যাচের কিছু অংশে খেলতে পারেন ব্রাজিলীয় এ তারকা।

তিতে একাদশ নিয়ে জানান, ‘শুরুর একাদশ নিয়ে সব সময়ই প্রতিযোগিতা থাকে। মার্সেলো অনুশীলনে এসেছিল। খেলোয়াড় হিসেবে সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে খুব করে হলে কিছু সময়ের জন্যে দেখা যেতে পারে।’

পিঠের চোটের কারণে সার্বিয়ার বিপক্ষে মাঠ ছেড়ে যেতে হয়েছিল মার্সেলোকে। তার জায়গায় একাদশে থাকবেন ফিলিপে লুইজ। এ প্রসঙ্গে তিতে জানান, ‘আমরা শুরুর একাদশ নিশ্চিত করে ফেলেছি। গত ম্যাচ যারা শেষ করেছিল তারাই খেলবে শুরুতে। তাই লুইজ থাকবে, মার্সেলো নয়।’

অনুশীলন করলেও তার মাত্রা কম ছিল মার্সেলোর। নির্দিষ্ট কিছু কসরত করেছেন। তবে তাতে কোনও সমস্যা হয়নি। সে গতির ক্ষেত্রে এখনও পুরোপুরি ছন্দ ফিরে পায়নি। ম্যাচটিতে অতিরিক্ত সময়ে খেলার ভাবনা রয়েছে বলে তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তাই তাকে নিয়ে চোট শঙ্কা এখনও কাটেনি।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম