অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১৩:৪৪আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৫:০৭

অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু অক্টোবরে ফাঁকা সময় থাকায় ওই সময়েই তাদের নিয়ে সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ আয়োজনে জিম্বাবুয়েকে রাজি করিয়েছে বিসিবি। দুই দেশের বোর্ডই এ নিয়ে আলোচনা করছে। শুধু আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ বাকি। সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, ‘দুই বোর্ডের মাঝে সূচি নির্ধারণ নিয়ে কথা হচ্ছে। আর তারা প্রাথমিকভাবে তাতে রাজি হয়েছে।’

অক্টোবরে হওয়ার কথা ছিল বিপিএল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন থাকায় তা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। আর সেই সময়টাতেই জিম্বাবুয়েকে আনার পরিকল্পনা ছিল বিসিবির।

তবে অক্টোবরের মাঝ সময় পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকার কথা জিম্বাবুয়ের। সফরে তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার সূচি আগে থেকেই নির্ধারিত হয়ে রয়েছে। আর এই সফরের পরে বিসিবি সিরিজ আয়োজনের পক্ষে। এরপর পূর্ণাঙ্গ সিরিজের জন্যে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ।
ক্রিকইনফো

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম