টেস্টের শীর্ষ ব্যাটসম্যান কোহলি

স্পোর্টস ডেস্ক
০৫ আগস্ট ২০১৮, ১৪:৪৮আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৪:৫৩

বিরাট কোহলি। এজবাস্টনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বিরাট কোহলি। ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে চোয়ালবদ্ধ মানসিকতা দেখিয়ে প্রথম ইনিংসে হাঁকান ২২তম সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ছিল তার দৃঢ়চেতা মানসিকতা। জয়ের মুখটা দেখা হয়নি তবে ব্যক্তিগত টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন। স্টিভেন স্মিথকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান এখন বিরাট কোহলি।

প্রাপ্তির দিক দিয়ে কোহলির অর্জনটায় আছে অন্যরকম তৃপ্তি। ২০১১ সালের পর এবারই টেস্টে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থান অর্জন করলো ভারতীয় কোনও ব্যাটসম্যান। সবশেষ এমনটি করেছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।

র‌্যাংকিংয়ে ৯৩৪ পয়েন্ট নিয়ে কোহলি এখন তালিকার শীর্ষে। ৯২৯ রেটিং নিয়ে পরে আছেন নিষিদ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ।

এজবাস্টনে ভারত হেরে গেছে ৩১ রানে। প্রথম ইনিংসে কোহলি করেন ১৪৯ রান আর দ্বিতীয় ইনিংসে করেন ৫১ রান। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম