লিভারপুলের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০১৮, ১৩:৪০আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৩:৪৬

আক্রমণে যাচ্ছেন লিভারপুল তারকা ফিরমিনো ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টের জয় পেয়েছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

ম্যাচের জয়ে ভূমিকা রাখে জেমস মিলনারের পেনাল্টি ও সাদিও মানের শেষ মুহূর্তের গোল। প্রাণভোমরা মোহাম্মদ সালাহ বেশ কিছু সুযোগ তৈরি করলেও জাল কাঁপাতে পারেননি।

ম্যাচের শুরুতে আক্রমণে থাকা লিভারপুল গোলের দেখা পায় প্রথমার্ধের শেষ দিকে। ৪৫ মিনিটে সালাহ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে গোল করেন মিলনার। প্রথমার্ধে সালাহ লক্ষ্যে বল পাঠাতে না পারলেও অতিরিক্ত সময়ের ৯৩ মিনিটে তার বানিয়ে দেওয়া বলেই গোলের দেখা পান মানে।

টানা এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দুই জয়ে দুই দলের পয়েন্ট ৬।

টানা জয়ের পরেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ক্লপ, তবে ম্যাচের ফল নিয়ে তৃপ্ত তিনি ‘আজকের পারফরম্যান্স খুব আহামরি ছিল না। দুই ফুলব্যাক আরও ভালো করতে পারতো। তবে যেই দুই গোল এসেছে সেটা আমার ভালো লেগেছে। ফলাফল নিয়ে আমি সন্তুষ্ট।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম