গুরুতর নয় স্টেইনের চোট

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৮, ২০:০৮আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ০০:১৪

ডেল স্টেইন। চোটের কারণে বেশ কয়েক বছর ধরে নিয়মিত নন ডেল স্টেইন। খেলার মাঝে ফিরলেও সবশেষ চোট তাকে আবারও ফেলে দিয়েছিল শঙ্কায়। চোটটা গুরুতর হলে দীর্ঘদিনের জন্য আবার মাঠের বাইরে চলে যেতে পারতেন। গত মঙ্গলবার কুঁচকির চোট নিয়ে এমন সন্দেহ দানা বাঁধলেও টুইট করে তিনি জানালেন, তেমন গুরুতর নয় চোট।

কাউন্টিতে হ্যাম্পশায়ারের হয়ে খেলছেন ৩৫ বছর বয়সী পেসার। গত মঙ্গলবার নটিংহ্যামশায়ারের বিপক্ষে খেলার সময় ১১তম ওভারটি শেষ করতে পারেননি। কুঁচকির চোট নিয়ে মাঠ ছেড়ে যান দ্রুত।

প্রাথমিকভাবে চোট গুরুতর মনে হলেও স্টেইন স্ক্যান শেষে নিজের ফিটনেসের সবশেষ অবস্থা জানান টুইটারে। তিনি জানিয়েছেন, সেখানে এত গুরুত্ব দেওয়ার মতো কিছু হয়নি। ৭ থেকে ১০ দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তাই এই সময়ে মাত্র একটি ম্যাচ মিস করবেন প্রোটিয়া তারকা।

দুই বছর ধরে চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরেই থাকতে হচ্ছে স্টেইনকে। বার বার এমন চোটের কারণে দক্ষিণ আফ্রিকার সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হওয়ার রেকর্ডটা নিজের করে নিতে পারছেন না। বর্তমানে শন পোলকের সঙ্গে ৪২১ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের