মেক্সিকান ক্লাবের কোচ ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৪

ডিয়েগো ম্যারাডোনা।

সমস্যায় পড়লেই যেন ডাক পড়ে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার। কিছুদিন আগে ভগ্ন দশা থেকে উত্তরণে বেলারুসিয়ান একটি ক্লাব দ্বারস্থ হয় তার।  সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর এবার পেলেন কোচের দায়িত্ব। মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদোসের ভার পড়েছে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কিংবদন্তির কাঁধে।

ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট একটি বার্তা দিয়ে নিশ্চিত করেছে ম্যারাডোনার চুক্তির কথা। তারা জানিয়েছে, ‘স্বাগতম ডিয়েগো।’

ম্যারাডোনা ও ক্লাবটির চুক্তি প্রসঙ্গে বিস্তারিত কিছু জানা যায়নি। এমন গোপনীয়তা হয়তো ভিন্ন আরেকটি ক্লাবের দায়িত্বে থাকার কারণে।

গত জুলাইয়ে বেলারুসিয়ান ক্লাব ডায়নামো ব্রেস্টের সঙ্গে তিন বছরের চুক্তি করেন তিনি। সেই দায়িত্বের মাঝে এবার মেক্সিকোর ক্লাব দোরাদোস নতুন কোচ হিসেবে নিয়োগ দিলো তাকে। কারণ লিগে ব্যর্থ হওয়াতে ছাঁটাই হয়েছেন গোমেস। লিগে ১৫ দলের মাঝে দোরাদোসের অবস্থান ১৩তম!-রয়টার্স।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম