লিঙ্গ বৈষম্যের শিকার সেরেনা!

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২২

আম্পায়ারের দিকে এভাবেই তেড়ে আসেন সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের বিক্ষুব্ধ আচরণ নিয়ে চর্চা সবখানে। ফাইনালে বিধি ভঙ্গ করার অভিযোগ আনলে মেজাজ আর নিয়্ন্ত্রণে আনতে পারেননি। পুরো ম্যাচ জুড়ে ছিল আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। সেরেনা অবশ্য রেফারির এমন সিদ্ধান্ত গ্রহণকে দেখছেন ‘লিঙ্গ বৈষম্য’ হিসেবে।

বিধি ভঙ্গ করায় পয়েন্ট কর্তন এমনকি গেম কর্তনের মুখে পড়েছেন সেরেনা। তখন আম্পায়ারকে সেরেনা বলেই বসেন, ‘মিথ্যুক’ আর ‘চোর।’ ম্যাচ শেষে আম্পায়ারের এমন রূদ্রমূর্তিকে লিঙ্গ বৈষম্য হিসেবে আখ্যা দিয়েছেন সেরেনা, ‘কোনও পুরুষের বেলায় শাস্তি হিসেবে সে কখনও গেম কেড়ে নেয়নি। পুরুষদের বেলাতেও অনেক কথা আম্পায়ারকে বলতে দেখেছি। কিন্তু এমনটি করতে দেখিনি।’

তাই বলে বৈষম্যটাকে কখনও মেনে নেবেন না যুক্তরাষ্ট্রের সাবেক এক নম্বর তারকা। এভাবেই লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন, ‘আমি এখানে মেয়েদের অধিকার আদায়ে লড়াই করছি। মেয়েদের সমতা ও আরও কিছু বিষয়ে আমার এই লড়াই।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম