`জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩১

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে মেয়েদের ফুটবলে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। লেবাননকে হারিয়েছে আট গোলের ব্যবধানে। এত বড় ব্যবধানে জয়ের পর কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন এমন বড় জয়ের প্রত্যাশা করেনি স্বাগতিকরা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ অনুভূতি জানালেন এভাবেই, ‘আমাদের জয় দরকার ছিলো। জিতেই আমরা শীর্ষে আছি। এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। যেন নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারি।’

লেবাননের বিপক্ষে হেসে খেলেই জিতেছ বাংলাদেশ। ৮-০ গোলেল এই ব্যবধানটা আরও বাড়তে পারতো। তবে তা আর হয়নি। কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য এ নিয়ে চিন্তিত নন, ‘গোল মিস হবে এটা ম্যাচের অংশ। এটা এ মুহূর্তে বড় বিষয় নয়। তবে আমরা বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলব, যাতে পরের ম্যাচে গোলের সুযোগ আরও বেশি কাজে লাগাতে পারি।’

বুধবারের তীব্র গরমও ভুগিয়েছে বাংলাদেশকে। সেই গরমে শিষ্যদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন কোচ, ‘এই গরমে মেয়েদের খেলতে হয়েছে। তাই খেলা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলাম। তবে মেয়েরা ভালোভাবেই ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। এতেই আমি খুশি।’

দুই ম্যাচে তিন গোল করেছেন দুই ফরোয়ার্ড তহুরা ও সাজেদা। দারুণ খেলে দুজনেই খুব খুশি। দর্শকদের ধন্যবাদ দিয়ে তহুরা বললেন, ‘গোল পেয়ে ভালো লাগছে। সর্বোচ্চ দিয়ে খেলেছি। এই রোদের মধ্যে মাঠে এসে খেলা দেখা এবং আমাদের উৎসাহ দেওয়ায় দর্শকদের ধন্যবাদ।’

আরেক ফরোয়ার্ড সাজেদার প্রতিক্রিয়া, ‘দল জিতেছে, এতেই আমি খুশি। হ্যাটট্রিক করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আসলে হ্যাটট্রিক হতে ভাগ্যও লাগে।’

লেবাননের কোচ হাগোভ ডেমিরজিয়ান অবশ্য ম্যাচটি হেরে হতাশ, ‘কঠিন ম্যাচ ছিল। বাংলাদেশ ভালো খেলেছে তাদেরকে অভিনন্দন জানাই। গতি, দক্ষতা-সব দিক থেকে তারা এগিয়ে ছিল। আমার মনে হয়, বাছাইয়ে তারা সেরা হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম