জাতীয় দলের পাওয়ার্ড স্পন্সর ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ২২:৪৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২৩:০৪

জাতীয় দলের পাওয়ার্ড স্পন্সর ওয়ালটন আগামী ২ বছরের জন্য জাতীয় দলের হোম সিরিজের পাওয়ার্ড স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রুপ। এই দুই বছরে ঘরের মাঠে মোট ৬টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ালটনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ইনস্টেডিয়া রাইটস বা গ্রাউন্ডস রাইটস কিনে নিয়েছে কে স্পোর্টস। চুক্তির মেয়াদ চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ৩১ আগস্ট পর্যন্ত।

এই সময়ে বাংলাদেশের হোম সিরিজ রয়েছে মোট ৬টি। জিম্বাবুয়ের সঙ্গে রবিবার ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রথম সিরিজ। এরপর আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। আফগানিস্তান আসবে আগামী বছরের সেপ্টেম্বরে। ২০২০ সালে দুবার অস্ট্রেলিয়ার আসার কথা। এরপর ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে আসবে এক টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ওয়ালটন এবং কে স্পোর্টসের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেছেন কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এমএ করিম এবং ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম।

কে স্পোর্টসের গুলশান অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কে স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মিলটন আহমেদ এবং কে স্পোর্টসের চিফ অপারেটিং অফিসার মাহবুবুর রশীদ।

চুক্তির আওতায় গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ে ওয়ালটনের পেরিমিটার বোর্ড, উইকেটের উভয় পাশে থ্রিডি বোলিং পিচ ম্যাট, মিড ওয়াল বোর্ড, বাউন্ডারি রোপ, সাইট স্ক্রিন, প্রেজেন্টেশন ব্যাক ড্রপ, রোমান ব্যানার ইত্যাদিতে ওয়ালটনের লোগো ও পণ্য প্রদর্শিত হবে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম