প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১২:০৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৪:১৮

জিম্বাবুয়ের বোলিংয়ে ‍ধুঁকছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্ট জয়ের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে বিপদে রয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ৩২১ রানের বিপরীতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৫ রান।

৩ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। জয়ের জন্য প্রয়োজন আরও ২১০ রান।

৩২১ রানের লক্ষ্যে তৃতীয় দিনের শেষ ভাগে বাংলাদেশ বিনা উইকেটে ২৬ রান তোলার পর আলোক স্বল্পতায় খেলা শেষ হয় নির্ধারিত সময়ের ৩৫ মিনিট আগে। চতুর্থ দিন তাই খেলা শুরু হয় আধা ঘণ্টা আগে। শুরুটা দেখে শুনে করেন দুই ওপেনার। তাদের জুটিতে পার হয় ৫৬ রান। স্বাগতিকদের এই এগিয়ে যাওয়ায় বেশ কিছু সুযোগও মিলেছিলো জিম্বাবুয়ের।

কাইল জার্ভিসের ২০তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেলেন ইমরুল। সুবর্ণ এই সুযোগ লুফে নিতে পারেননি স্লিপের ফিল্ডাররা। মাসাকাদজা ও টেলরের ফাঁক গলে বল চলে যায় সীমানার বাইরে।    

প্রায় জমে যাওয়া এই জুটি ভাঙতে মরিয়া হয়ে উঠে মাসাকাদজার দল। সিকান্দার রাজার স্পিনই সর্বনাশ ডাকে বাংলাদেশের। অবশেষে আঘাত হানে এই জুটিতে। তার বলে পুল করতে গিয়ে পরাস্ত হন লিটন। বল গিয়ে লাগে সরাসরি উরুতে। সিকান্দার রাজা আপিল করলে অনফিল্ড আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। জোরালো এই আবেদনে পরে রিভিউ নেয় জিম্বাবুয়ে। তাতে সাজঘরের পথই ধরতে হয়েছে ২৩ রান করা লিটনকে।   

আগের ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ ছিলেন মুমিনুল। আউট সাইড এজ হয়ে গতবার ক্যাচ দিয়ে ফিরেছেন। এবার কাইল জার্ভিসের বাড়তি বাউন্সে ভারসাম্য রাখতে না পারায় বল ভেতরের কোনায় লেগে আঘাত করে স্টাম্প। আগের ম্যাচে ১১ রানের পর এই ম্যাচে ফিরলেন ৯ রানে।

তবে ওপেনার ইমরুল কায়েস ক্রিজে জমে যাওয়ার লক্ষ্যেই ব্যাট করছিলেন। হাফসেঞ্চুরির কাছেই ছিলেন একটা সময়। ৪৩ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যান আচমকা প্যাডল সুইপ করে গিয়েছিলেন লেগ স্টাম্প ফাঁকা রেখে। সিকান্দার রাজার ঘূর্ণি বল সরাসরি আঘাত হানে স্টাম্পে।

টেস্ট ক্রিকেট যে ধৈর্য্যের খেলা তা আবারও প্রমাণে পেলো মাহমুদউল্লাহর বিদায়ে। অস্থিরতায় এক প্রকার দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন কোন শট খেলবেন সিকান্দার রাজার বলে। সুইপ করবেন নাকি আত্মরক্ষা তা বুঝে ওঠার আগেই বল গ্লাভস ছুয়ে চলে যায় শর্ট লেগে থাকা মিডফিল্ডারের হাতে। আগের বলটিও পরাস্ত হয়েছিলেন রাজার ঘূর্ণিতে। একইভাবে দ্বিধাদ্বন্দ্বে থেকে করতে যান লেট কাট। যার ফলটা পেলেন পরের বলে। মাহমুদউল্লাহ বিদায় নেন ১৬ রানে।

প্রথম সেশনের আর এক বল বাকি থাকতে বাকি সর্বনাশ করেন নাজমুল। তর সয়নি তার! অধিনায়কের পদাঙ্ক অনুসরণ করে বসেন এরপর। ব্রেন্ডন মাভুতার শর্টার লেন্থের লাফিয়ে ওঠা ঘূর্ণি বলটাতে অযথাই লুজ শট খেলেন। পয়েন্টে দাঁড়িয়ে থাকা রাজা তার ক্যাচ লুফে নিতে ভুল করলেন না। শান্ত ফেরেন ১৩ রান করে। 

স্বাগতিকদের হাতে আরও দুইদিন বাকি থাকলেও চতুর্থ ইনিংসে এই রান যথেষ্ট চ্যালেঞ্জিং। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বড্ড ভয় পচা শামুকে না পা কেটে ফেলে বাংলাদেশ! এমন চ্যালেঞ্জে আবার পরিসংখ্যানও বাংলাদেশের বিপক্ষে। চতুর্থ ইনিংসে ব্যাটিং করে ২৩ টেস্টের মাত্র তিনটিতে জিতেছে স্বাগতিকরা। সিলেট টেস্ট এক্ষেত্রে ব্যতিক্রম। ভেন্যুটির প্রথম এই টেস্ট জিততে হলে বাংলাদেশকে আগের তিনটি রান তাড়া করার রেকর্ডকে পেছনে ফেলতে হবে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি