বিদায়ী ম্যাচে সেঞ্চুরি হলো না রাজিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ২২:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১২:৫২

ম্যাচ সেরার পুরস্কার হাতে রাজিন সালেহ। সেঞ্চুরির খুব কাছে গিয়ে অপয়া ১৩-তে আটকে গেলেন রাজিন সালেহ। ৮৭ রানে শেষ হলো একসময় জাতীয় দলে খেলা এই ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্যারিয়ার।

পূর্ব ঘোষণা অনুযায়ী ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলে ফেললেন রাজিন। শেষ ম্যাচে দল না জিতলেও সাফল্য পেয়েছেন ব্যাট হাতে। প্রথম ইনিংসে ৬৭ রানের পর দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এসেছে ৮৭ রানের ইনিংস। দল হারলেও দুই ইনিংসে এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।

১৮ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে রাজিন ৮ হাজার ৪৮১ রান করেছেন। যেখানে সেঞ্চুরির সংখ্যা ১৮টি। শেষ ম্যাচে সেঞ্চুরির খুব কাছে গিয়ে হতাশ হলেও রাজিনের খুব বেশি আক্ষেপ নেই তাতে, ‘এখানে হতাশার কিছু নেই। কোন আক্ষেপ নিয়েও যাচ্ছি না। মাঠে ক্রিকেট না খেললেও ক্রিকেটের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে না। সিলেটের ক্রিকেট উন্নয়নে কাজ করে যাবো।

৩৪ বছর বয়সী রাজিন সালেহ বাংলাদেশের অভিষেক টেস্টের দ্বাদশ ক্রিকেটার হিসেবে দলে ছিলেন। জাতীয় দলের জার্সিতে ২৪ টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলেছেন। এছাড়া ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সিলেটের এই ক্রিকেটার।

বৃহস্পতিবার ম্যাচ শেষে ম্যাচ রেফারি আক্তার আহমেদ রাজিনের হাতে বিসিবির পক্ষ থেকে স্মারক উপহার তুলে দেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম