মুশফিক-মুমিনুলের ব্যাটে প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ১২:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ১২:৫৭

মুমিনুলের সঙ্গে ব্যাট হাতে প্রতিরোধ গড়ছেন মুশফিকুর রহিম।

২৬ রানে তিন উইকেট পতনে অস্বস্তিতে পড়ে গিয়েছিলো বাংলাদেশ। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংসে প্রাণ ফেরাতে জুটি গড়ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হক। আগের টেস্টে হাসেনি মুমিনুলের ব্যাট। দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

তাদের ৮৫ রানের জুটিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১২ রান। মুমিনুল ব্যাট করছেন ৫৫ রানে আর মুশফিকুর রহিম ৩৭ রানে।  

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জয়কে মুখ্য হিসেবে দেখছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর স্টেডিয়ামে টস জিতলেও শুরুর স্বস্তিটা দীর্ঘস্থায়ী ছিলো না টপ অর্ডারের ব্যর্থতায়। প্রথম সেশনে ৫৬ রান তুলতে গিয়ে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

টস জিতে রিয়াদ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিতীয় টেস্টে নতুনভাবে শুরুর আশায়। কিন্তু প্রথম ইনিংসের শুরুটা আশানুরূপ হয়নি তার সিদ্ধান্তের সঠিক প্রয়োগ না হওয়ায়। প্রথম দিকে সাবধানি শুরু করেও উইকেটে থিতু হওয়ার মানসিকতায় আবারও ব্যর্থ হয়েছেন হয়েছেন ইমরুল, লিটনরা। 

সপ্তম ওভারে জার্ভিসের বলেই হয় শুরুর সর্বনাশ। শর্টার লেন্থের বল ইমরুল বুঝে ওঠার আগেই ভেতরের কোনায় লেগে জমা পড়ে উইকেটকিপারের হাতে। এই জার্ভিসই এক ওভার বিরতি দিয়ে ফেরান লিটন দাসকে। মিড উইকেটে অলস ভঙ্গিতে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন মাভুতার হাতে।

নতুন নামা মিঠুন অভিষেকটা রাঙাতে পারলেন না সফলতায়। বরং বিবেচনাহীন শট খেলে ব্যর্থতা সঙ্গী করে ফিরেছেন। তিরিপানোর একেবারের বাইরের বল অযথা খেলতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন মিঠুন। আর এই অভিষেকে ৪টি বল খেলে বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই।

দিনের তৃতীয় ওভারেই উইকেট পতনের মুহূর্ত তৈরি করেছিলেন জার্ভিস। তার শর্টার লেন্থের বল হাল্কা বাঁক নিয়েছিলো শরীরের একটু বাইরে থেকে। তাৎক্ষণিকভাবে ক্যাচ আউটের আবেদন করলে আম্পায়ার ক্যাটেলবোরো আঙুল তুলে দিয়েছিলেন। লিটন রিভিউ নিলে বাতিল হয়ে যায় সেই আবেদন।

প্রাথমিক এই ধাক্কা সামলাতে ব্যাটিং করছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। মাঝে মুমিনুল একবার প্রাণ পেয়েছেন পয়েন্টে দাঁড়ানো ব্রায়ান চারির ব্যর্থতায়। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের