মিঠুনের অভিষেক হাফসেঞ্চুরিতে ৩০০ ছাড়ালো লিড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১২:৫১আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৩:২৭

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে মিঠুনের। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ। এমন সিদ্ধান্ত ছাপিয়ে সকালে আলোচনায় ছিলো প্রথম সেশনে টপ অর্ডারের ব্যর্থতা। এই সেশনে ২৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছিলো বাংলাদেশ। মাহমুদউল্লাহ-মিঠুনের ব্যাটে সেই ধাক্কা উতরে যাওয়ার চেষ্টায় বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৩১ রান। তাদের সংগ্রহ ৪ উইকেটে ১১৩ রান।
প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সুবিধাজনক অবস্থানেই আছে স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে এই টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে বড় পুঁজি পেতে ব্যাট করছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মিঠুন। কিন্তু সকালে ২৫ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি ছিলো আরও ভয়াবহ! সেই ধাক্কা সামলে উঠেন রিয়াদ ও মিঠুন। অভিষেক টেস্ট খেলতে নামা মিঠুন আগের ইনিংসে শূন্য রানে ফিরলেও এই ইনিংসে তুলে নিয়েছেন অভিষেক হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৫৩ রানে, সঙ্গে রিয়াদ ৪৩ রানে।

সকালে দুই ওপেনার ফিরে গেছেন কাইল জার্ভিসের দিনের পঞ্চম ওভারেই। আগের ইনিংসে বিশাল সংগ্রহের ভিত গড়ে দেওয়া মুমিনুল-মুশফিকুও ছিলেন একই দোষে দোষী।
জার্ভিসের ওভারে অযথা বাইরের বল কাট করতে গিয়ে ক্যাচ তুলে দেন ইমরুল। ইনিংস লম্বা করার বদলে অস্থিরতার খেসারত দিতে হয়েছে তাকে। বল থেকে দূরে থাকার পরেও শট খেলতে গিয়ে ফিরে গেছেন ৩ রানে। এক বল বিরতি দিয়ে জার্ভিসের ভেতরে ঢুকে পড়া বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন দাস। বিদায় নেন ৬ রানে।
একই পদাঙ্ক অনুসরণ করেন মুমিনুল হকও। আগের ইনিংসে ১৬১ রান করা মুমিনুল। তিরিপানোর বাইরের বলটাকে অযথা খেলতে গিয়ে ক্যাচ দিয়ে দেন চাকাভাকে। ফিরে যান রানের খাতা খোলবার আগেই।
ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমও একই ভুল করেছেন সকাল বেলাতেই। টেস্টে ধৈর্য্য ধারণ করার বদলে শট খেলতে গিয়ে বিদায় নেন দ্রুত। তিরিপানোর শর্ট লেন্থের বাইরের বল টেনে পুল করতে গিয়ে বিপদ ডেকে আনেন দ্রুত। ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন মাভুতার হাতে। আগের ইনিংসে ডাবল সেঞ্চুরিতে রেকর্ড করা মুশফিক ১৯ বল খেলে ফিরে যান ৭ রান করে।
আগের দিন জিম্বাবুয়েকে দিনের শেষে গুটিয়ে দেয় বাংলাদেশ। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩০৪ রানে। ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে এই ইনিংসে ২১৮ রানে এগিয়ে থেকে ব্যাট করছে বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী