জয় নিয়ে বছর শেষ করায় আনন্দিত সোলারি

স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৩১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৬

রিয়াল মাদ্রিদ কোচ সোলারি। এই মৌসুমে নিজেদের ছায়া হয়ে থেকেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহে সিএসকেএ মস্কোর কাছে হারের পর লা লিগায় জয় দিয়ে বছর শেষ করতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়ে তাই স্বস্তিতে রয়েছেন রিয়াল কোচ সোলারি। ম্যাচের পর সেই স্বস্তি ফুটে উঠে তার কথাতে, ‘আমি সন্তুষ্ট। প্রথমার্ধে ছেলেরা যেভাবে খেলেছে তা ভালো পারফরম্যান্স ছিলো।’

রিয়াল মাদ্রিদের সার্বিক মূল্যায়ন নিয়ে তার মন্তব্য, ‘আমরা বল দখলে আধিপত্য দেখিয়েছি। বেশির ভাগ সময়ই জায়গা ধরে খেলেছি। তাই আরও বড় ব্যবধানে জিততে পারতাম। তবে এটাই ফুটবল।’

মাঝের বড় দিনের বিরতির পর জানুয়ারির আগে বার্নাব্যুতে নেই রিয়ালের কোনও ম্যাচ। লা লিগায় বছরের শেষটায় স্বাগতিকদের জয় উপহার দিতে পেরে খুশি সোলারি, ‘ভক্তরা যেভাবে আমাদের প্রতি সমর্থন জানিয়েছে সেটা খুব ভালো লেগেছে। পুরো ম্যাচেই তারা আমাদের পাশে ছিলো। তাদের এমন সমর্থনে আনন্দিত। আমরাও তাদের পাশে চাই। আর সেজন্যই আমাদের খেলা দিয়ে তাদের উদযাপনের উপলক্ষ এনে দিয়েছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম