টস জিতে বোলিংয়ে খুলনা টাইটানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১২:০১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১২:২৪

টস জিতে বোলিংয়ে খুলনা টাইটানস বিপিএলে দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে খুলনা টাইটানস। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতলেও শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা। বেলা সাড়ে ১২টা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের সুবাস পেয়েও জিততে পারেনি খুলনা টাইটানস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ খুলনার প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। খুলনা তাই চাইবে জয় পেয়ে ঘুরে দাঁড়াতে। রবিবার ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভার শেষে বিনা উইকেটে ৯০ রান করেছিল খুলনা। কিন্তু দুই ওপেনার পল স্টারলিং ও জুনায়েদ সিদ্দিকের বিদায়ের পর পথভ্রষ্ট হয়ে তারা হেরে যায় ৮ রানে। 

আজকের ম্যাচে পরিবর্তন এনেছে খুলনা। বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা কার্লোস ব্র্যাথওয়েট। ঢুকেছেন দক্ষিণ আফ্রিকান ডেভিড উইজ।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, ডেভিড উইজ, আলী খান, জহির খান ও পল স্টারলিং।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), জাজাই, নারিন, পোলার্ড, রাসেল, নুরুল, শুভাগত, তালুকদার, রুবেল, মিজানুর ও মোহর।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম