ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং আইনসিদ্ধ: এমসিসি

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৯, ২১:৫৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২২:১৫

বামহাতি ডেভিড ওয়ার্নার ব্যাটিং করতে পারেন ডানহাতেও! বামহাতি ডেভিড ওয়ার্নার বিপিএলে আলোচনার ঝড় তুললেন ব্যতিক্রমভাবে। প্রথাগত বামহাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত ওয়ার্নার বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষেও ছিলেন বামহাতি। ব্যতিক্রমটা ঘটলো ক্রিস গেইলের ১৯তম ওভারে। শুরুতে ব্যর্থ হওয়ায় আচমকা ব্যাটিং ভঙ্গি পাল্টে হয়ে যান ডানহাতি। আচমকা এমন ধরন পরিবর্তনে অনেকের মনেই প্রশ্ন জেগেছে এমন পরিবর্তন আইনসিদ্ধ কিনা। ক্রিকেট আইনের রক্ষক বলে পরিচিত মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) অবশ্য জানালো সঠিক পথেই ছিলেন ওয়ার্নার। মানে ক্রিকেটীয় আইনঅনুসারে কোনও ভুল হয়নি তার।

এমসিসি সাফ জানিয়ে দিলো আইনে বাধা নেই এমন পরিবর্তনে। প্রশ্ন থাকতে পারে এমন পরিবর্তনে ব্যাটসম্যান কোনও ইঙ্গিত দিয়েছিলেন কিনা। ওয়ার্নার কিন্তু এমনটি করার আগে পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন গেইলকে। গেইলও সেই কথাটি অনুসরণ করে ফিল্ডিং পরিবর্তন করেন। এমন ইঙ্গিত দেওয়াতেই বিরল এমন ঘটনা গ্রহণযোগ্য হয়েছে এমসিসির কাছে,  ‘আইনে কিন্তু বলা নেই একজন ব্যাটসম্যান কেবল এক ভঙ্গিতেই ব্যাট করবেন। ফুটেজ আমাদের দৃষ্টিগোচরে এসেছে। এটা পরিষ্কার ওয়ার্নার যখন ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করতে যাচ্ছে তা বুঝিয়ে দিয়েছে। সেই অনুসারে ক্রিস গেইলও কিন্তু ফিল্ডিং সাজিয়েছে।’

এমসিসি বিবৃতিতে আরও জানায় ওয়ার্নারের ভিডিওটি ভালো করেই তারা দেখেছে। বিপিএলে তার এমন ব্যাটিং তাদের কাছে ক্রিকেটীয় নিয়ম অনুসারে আইনসিদ্ধই মনে হয়েছে, ‘আমরা ওয়ার্নারের ফুটেজটি দেখেছি। যেভাবে ডানহাতি ব্যাটিংয়ের এই পরিবর্তন মনে হয়েছে তা ক্রিকেটের নিয়ম অনুসারে আইনসিদ্ধই।’

সবার কাছে আচমকা মনে হলেও ঘরোয়াভাবে প্রায়ই এমন পরিবর্তন করেছেন ওয়ার্নার। আর তেমন পরিবর্তন নিজের চোখেই দেখেছেন রংপুরের অস্ট্রেলিয়ান কোচ টম মুডি। যিনি ওয়ার্নারের আইপিএল দল সানরাইজার্সে খেলার সময় থেকেই অবগত। তাই ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং দেখে বিস্মিত হননি মুডি, ‘আমি আসলে চমকে যাইনি কারণ ওকে ডানহাতে ব্যাটিং করতে দেখেছি। তবে এমন পরিস্থিতিতে ও এমন করবে সেটা ভাবিনি।’

তারুণ্যে ডানহাতে ব্যাটিং করতেন ওয়ার্নার। ম্যাচের পর জানালেন ডানহাতে গলফ খেলার ফলে সেটা উপকার দিয়েছে তার, ‘আমি ডানহাতে গলফ খেলি। তাই মনে করছিলাম তখন বল বাউন্ডারি লাইন পার করতে পারবো।’

ভিডিও 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক