সিলেটে ওয়ার্নারের জায়গায় জেসন রয়

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৮ জানুয়ারি ২০১৯, ০০:৫৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০১:৩১

জেসন রয়। বিপিএলের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের জার্সিতে ৯ ম্যাচ খেলে চোটের কারণে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। তার চলে যাওয়ার খবরটি নিয়ে শুরুতে বিস্তারিত কিছু না জানালেও বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর বিষয়টি নিশ্চিত করেছে সিলেটের ম্যানেজমেন্ট। তার জায়গায় খেলতে আসছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। 

কনুইয়ের পুরনো ইনজুরির কারণে পূর্ব নির্ধারিত সূচিতে ডাক্তারের দ্বারস্থ হতে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিমান ধরবেন ওয়ার্নার। বিদায় নেবেন সিলেট পর্ব শেষে। সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দেওয়া ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, 'চোট আগেই ছিলো। কনুইয়ের সন্ধিতে তরল জমেছে। ব্যথানাশক ওষুধ খেয়েছি কিন্তু হাতের ফোলা কমছে না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শে দেশে ফিরছি। ডাক্তার সেখানেই দেখবেন, এরপর সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচার করাতে হবে কিনা। তবে সিলেটের হয়ে শেষ ২ ম্যাচে মনে রাখার মতো পারফম্যান্স করতে চাই।'

ওয়ার্নারের শূন্যস্থান পূরণ করতে শুক্রবারই সিলেট সিক্সার্সের সঙ্গে যোগ দিচ্ছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। সিলেট পর্বে না খেললেও ঢাকায় পরের পর্বে খেলবেন তিনি। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম