নেপিয়ারে ভারতের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৯, ১৫:৫১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:২৩

ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডেও চলছে ভারতের আধিপত্য। সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের ডি/এল মেথডে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। ৫ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।

নেপিয়ারে জয়টা ভারতের হলেও তাদের অপেক্ষার মুখে ফেলে দিয়েছিলো ‘সূর্য’! ভারতীয় ইনিংসের সময় পরতি সূর্যের অবস্থানের কারণে খেলা বন্ধ হয়েছিলো প্রায় আধা ঘণ্টা। প্রশ্ন জাগতেই পারে আলো থাকার পরেও কেন এমনটি হলো? কারণ তখন সূর্যের আলো ব্যাটসম্যানকে ফেলে দিচ্ছিলো বিপদে। সরাসরি সেই রশ্মি গিয়ে ব্যাটসম্যানের চোখে পড়ার কারণে অপেক্ষায় থাকতে হয় সূর্যের পরিবর্তিত অবস্থানের জন্য। ঘটনাটা ম্যাচের ১০ ওভার পর। 

নেপিয়ারে এর আগেও এমন ঘটেছে বেশ কয়েকবার। ম্যাক্লিন পার্কে দুই বছর আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের একটি টি-টোয়েন্টি ম্যাচও ঝুলে ছিলো একই কারণে। অবশ্য প্রাকৃতিক কারণের চেয়ে এমন ঘটনার জন্য দায়ী এর পিচ! সাধারণত বেশির ভাগ পিচের দিকমুখিতা হয় উত্তর-দক্ষিণ। কিন্তু ম্যাক্লিন পার্কে পিচের অবস্থান পূর্ব পশ্চিম। তাতেই বার বার ঘটছে এমন বিপত্তি।

ভারতের ইনিংসের আগে অবশ্য টস জিতে ব্যাটিং নিয়েছিলো নিউজিল্যান্ড। আগে ব্যাটিং নিয়েও ভারতীয় বোলার কুলদীপ যাদব ও মোহাম্মদ সামির বোলিংয়ে তাদের প্রতিরোধ ছিলো ক্ষণস্থায়ী। তারা ৩৮ ওভারে গুটিয়ে গেছে ১৫৭ রানে। সর্বোচ্চ ৬৪ রান আসে কেন উইলিয়ামসনের ব্যাটে।

৩৯ রানে ৪ উইকেট নেন কুলদীপ আর ১৯ রানে ৩টি নেন সামি। দুটি নেন চাহাল। জবাবে ভারতের জয় পেতে লাগে ৩৪.৫ ওভার। দুই উইকেট হারানো এই জয়ে সর্বোচ্চ স্কোর আসে ওপেনার শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ৭৫ রানে অপরাজিত ছিলেন। সঙ্গী ভারতীয় অধিনায়ক কোহলি ৪৫ রান করে ফিরলে ধাওয়ানের পরবর্তী সঙ্গী ছিলেন রাইডু।

 ম্যাচসেরা হন ৬ ওভারে মাত্র ১৯ রান খরচ করে তিন উইকেট নেওয়া সামি। নিউজিল্যান্ডের ওপেনারদের সাজঘরে ফিরিয়েছেন তিনিই।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম