রোস্টন চেজের স্পিনে ক্যারিবীয়দের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ১২:১৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১২:২১

প্রথম টেস্ট অনায়াসে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে ইংল্যান্ডের সামনে পাহাড়সম লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৪৬ রানেই শেষ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। শুরুতে জেসন হোল্ডারের ব্যাটিং বীরত্বের পর খণ্ডকালীন অফস্পিনার রোস্টন চেজের স্পিনেই কাবু হয়েছে সফরকারীরা। এতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতলো ৩৮১ রানের বিশাল ব্যবধানে।

চতুর্থ দিনে এক খণ্ডকালীন স্পিনার রোস্টন চেজের ঘূর্ণিতে ইতি ঘটেছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের। অথচ শুরুটা ছিলো সম্ভাবনাময়। ড্র করতে বাকি ছিলো দুটি দিন। এক পর্যায়ে ১ উইকেটে ১৩৪ রানও তুলে ফেলেছিলো। লাঞ্চের আগে ররি বার্নস ৮৪ রানে ফিরে গেলে পুরো চিত্রনাট্য পাল্টে যায় ইংল্যান্ডের। বাজে শট খেলতে গিয়ে মাত্র ৩৪ রানে পরবর্তী ৬ উইকেট হারিয়ে বিপদ ডেকে আনে ইংল্যান্ড।

খণ্ডকালীন স্পিনার রোস্টন চেজ ক্যারিয়ার সেরা বোলিং ফিগার গড়েছেন এই টেস্ট দিয়ে। ৬০ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট।

অবশ্য দ্বিতীয় ইনিংসে তার একক আধিপত্য থাকলেও এমন বিশাল জয়ে নায়ক ছিলেন বেশ কয়েকজন। কেমার রোচের ১৭ রানে ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে ইংলিশরা গুটিয়ে গিয়েছিলো ৭৭ রানে। পরে জেসন হোল্ডারের অপরাজিত ২০২ রান ও শেন ডাওরিচের অপরাজিত ১১৬ রানে ইংল্যান্ডের ধরা ছোঁয়ার বাইরে লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ।

এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। ম্যাচসেরা ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম