মেসিকে ঘিরে উদ্বেগ উড়িয়ে দিলেন ভালভারদে

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১০

লিওনেল মেসি। চোট থেকে ফিরে অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারেননি লিওনেল মেসি। নিষ্প্রভ পারফরম্যান্সে প্রশ্ন উঠেছে মেসির শতভাগ ফিটনেস নিয়ে। তবে বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে সব উদ্বেগ উড়িয়ে দিয়েছেন মেসিকে ঘিরে। জানালেন, শতভাগ সুস্থ আর্জেন্টাইন তারকা।

রবিবার অ্যাথলেতিক বিলবাওর সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সা। লা লিগায় তাদের টানা দ্বিতীয় ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও কমে গেছে কাতালানদের। মেসি নিজেকে মেলে ধরতে পারেননি ঠিকমতো। তাতে মেসির সুস্থতা নিয়ে চলছে নানা গুঞ্জন। তার ফিটনেস নিয়ে ভালভারদে অবশ্য ইতিবাচক সংবাদই জানালেন, ‘তার কিছু সমস্যা ছিলো। তবে সব কিছু ভালো আছে এমন নিশ্চয়তাতেই সে খেলতে খেলতে নেমেছিলো।’ তিনি আরও জানান, ‘মেসি ভালো আছে। শতভাগ সুস্থ থাকাতেই সে খেলেছে।’

তিনি অবশ্য স্বীকার নিয়েছেন আরতুরো ভিদাল ও কৌতিনিয়ো নিজেদের সেরা অবস্থানে ছিলেন না। তবে ড্র হওয়াতে বিশেষ কারও দুর্বলতা খুঁজতে নারাজ ভালভারদে, ‘আসলে এটা পুরো দলের বিষয়। লোকজন সব সময়ই একজন বিশেষ কারো ওপর নজর দিয়ে থাকে, কারণ সে কোনও পাস হয়তো ঠিকমতো করতে পারেনি অথবা কোনও মুহূর্তকে কাজে লাগাতে পারেনি। আবার এটাও সত্যি অনেক সময় এরাই আরও সফলতা দেখায়।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
পুঠিয়ার প্রাচীন মন্দিরপল্লিতে অনন্য স্থাপত্যের বড় আহ্নিক মন্দির
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ