টানা ৪ উইকেট নিয়ে রশিদ খানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৬

রশিদ খান। টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগে যেসব রসদ দরকার তার সবটুকুই উপহার দিলো আয়ারল্যান্ড ও আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টি-টোয়েন্টির প্রথম বোলার হিসেবে টানা চার বলে ৪ উইকেটে নেওয়ার কীর্তি গড়লেন রশিদ খান। তার অনন্য কীর্তিতে শেষ ম্যাচ ৩২ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত করেছে আফগানিস্তান।


টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠানো আয়ারল্যান্ড হয়তো এত বিশাল সংগ্রহ প্রত্যাশা করেনি। পাহাড়ের নিচে চাপা পড়ে আফগানদের। এক মোহাম্মদ নবি ৩৬ বলের বিধ্বংসী এক ইনিংস খেলে করেন ৮১ রান। তার ৬ চার ও ৭ ছক্কার এই ইনিংসে ভর করে ৭ উইকেটে ২১০ রান পায় ভারতের দেরাদুনকে হোম ভেন্যু হিসেবে পাওয়া আফগানিস্তান।
জবাবে আয়ারল্যান্ড জয় পেতে সব চেষ্টাই করেছিলো ব্যাট হাতে। এক রশিদ খানই ব্যবধান গড়ে দেন শেষ পর্যন্ত। তিনি একা মোড় ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের। ১৬তম ওভারের শেষ বলে শুরুতে ফেরান তাণ্ডব চালানো কেভিন ও’ব্রায়েনকে। ৪৭ বলে ৭৪ রানে ক্রিজে ছিলেন আইরিশ এই ব্যাটসম্যান। তখনও হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেননি রশিদ খান। সব কিছু লুকিয়ে রেখেছিলেন ১৮তম ওভারের জন্যে।
এক ওভার বিরতি দিয়ে ১৮তম ওভারে বোলিং আসলে হ্যাটট্রিকসহ টানা চার বলে চার উইকেট তুলে নেওয়ার দুর্লভ কীর্তিটিও গড়ে ফেলেন তিনি। এই ওভারে শুরুর তিন বলে একে একে সাজঘরে ফেরান ডকরেল, গেটকেট ও সিমি সিংকে। ওই সময় ১৮ বলে ৫৩ রান প্রয়োজন ছিলো আয়ারল্যান্ডের। রশিদ খানের ঘূর্ণি জাদুতে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৮ রান তুলতে পারে তারা। ২০তম ওভারে জশ লিটলের উইকেটটি নিয়ে ২৭ রানে মোট ৫ উইকেট শিকার করেন রশিদ।

দুর্লভ এই কীর্তি আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে দেখা যায় না। সবশেষ ২০০৭ বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন এমনটা। এই সিরিজটা অবশ্য স্মরণীয় হয়ে থাকবে আফগানদের জন্য। দ্বিতীয় ম্যাচেও হয়েছে আরও কিছু অবিশ্বাস্য কীর্তি। হযরতউল্লাহ জাজাইয়ের বিস্ফোরক ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় স্কোর, সর্বোচ্চ জুটি ও কোনও ব্যাটসম্যানের ব্যাটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়েছে সেই ম্যাচে। ১৬২ রানে অপরাজিত থেকে জাজাই এই সংস্করণের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও গড়েন সেদিন। মাত্র ৬২ বলে ১১ চার ও ১৬ ছয়ে ১৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম