‘হ্যামিল্টনের দ্বিতীয় ইনিংস আত্মবিশ্বাসী করেছে ব্যাটসম্যানদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৯, ১৩:০০ আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৬:০৮

সাদমান ইসলাম। হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে ভরাডুবির পর দ্বিতীয় ইনিংসে ভালোই প্রতিরোধ গড়েছিলো বাংলাদেশ। তামিম ইকবাল-সাদমান ইসলামের ভালো শুরুর পর সৌম্য-মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরিতে স্কোরবোর্ড ছাড়ায় চারশো রান। তাতে অবশ্য ইনিংস হার এড়াতে পারেনি সফরকারীরা। তবে ওই ইনিংসের আত্মবিশ্বাসকে সঙ্গী করে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে এখন লড়াই করতে উন্মুখ তামিম-সাদমানরা।

মঙ্গলবার দ্বিতীয় টেস্টের ভেন্যু ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ। বিমানবন্দরে নেমে ওপেনার সাদমান ইসলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ৪২৯ রান। আর ওই ইনিংসটিই সফরকারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে বলে মনে করেন ওপেনার সাদমান, ‘হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়িয়েছি। চেষ্টা করবো ওয়েলিংটন টেস্টে সেই ধারাটা অব্যাহত রাখতে। আশা করি, ব্যাটসম্যানরা সবাই বুঝতে পেরেছে, প্রতিপক্ষ বোলারাদের বিপক্ষে কোন কোন পরিকল্পনা নিয়ে ব্যাটিং করতে হবে।’

যদিও হ্যামিল্টনের মতো একই ধরনের উইকেট ওয়েলিংটনে হবে না। তবুও মানসিকভাবে এগিয়ে থাকায় উইকেট নিয়ে খুব বেশি ভাবছেন না সাদমান, ‘ওয়েলিংটনের উইকেট আগের টেস্টের চেয়ে ভিন্ন থাকবে। তারপরও আমরা এই মুহূর্তে মানসিকভাবে ভালো অবস্থানে আছি। আশা করি এখানে আমরা ভালো লড়াই করতে পারবো।’

প্রথম ইনিংসে নেইল ওয়াগনার ও দ্বিতীয় ইনিংসে ট্রেন্ট বোল্ট বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছেন। হ্যামিল্টনে ৭ উইকেট নেওয়া ওয়াগনার এক কথায় ছিলেন ভয়ঙ্কর। বডি লাইন তাক করে বোলিং করা ওয়াগনারকে খেলার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সাদমান জানান, ‘ওয়াগনারকে প্রথমবারের মতো খেলেছি, প্রথম টেস্টে খেলার অভিজ্ঞতা দ্বিতীয় টেস্টে কাজে লাগবে। তামিম-সৌম্য ভাইয়ের ব্যাটিং দেখে আমরা শিখেছি, কীভাবে ব্যাটিং করতে হবে। আশা করি কাজে লাগবে এই অভিজ্ঞতা।’

হ্যামিল্টনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে একেবারে শূন্য হাতে ফেরেননি সাদমান। প্রথম ইনিংসে ২৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ২৭ রানের ইনিংস। তবে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ আছে সাদমানের। ওয়েলিংটনে তাই ইনিংস লম্বা করার লক্ষ্য এই তরুণের, ‘আমি বেসিক প্ল্যানের ওপর থাকার চেষ্টা করেছি। চেষ্টা করবো পরের ম্যাচে যেন সেট হয়ে লম্বা ইনিংস খেলতে পারি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
টেস্ট ক্রিকেটারদের বিশ্রাম দিতে এক দিন পিছিয়ে গেলো এনসিএল
কাউন্টিতে ১৬ উইকেট, এবার আফগানিস্তান টেস্টে চোখ খালেদের
সর্বশেষ খবর
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
‘হামলাকারী’ ছাত্রদল নেতা আহত সাংবাদিকদের বললেন ‘গুপ্ত শিবির’, আরেক নেতার ভাষ্য ‌‘শিবিরের চক্রান্ত’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি