তামিমরা নিরাপদে থাকায় স্বস্তি সাকিবের

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০১৯, ১৭:১৫আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৭:২৩

সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত হয়েছে অন্তত ৪৯জন। ভয়ঙ্কর এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছে সেখানে অবস্থানরত বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ কাছের স্টেডিয়ামেই হওয়ার কথা ছিলো বাংলাদেশ ও নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। নৃশংস এই ঘটনায় নিন্দা, শোক একই সঙ্গে বাংলাদেশ দল নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিবের মতো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদও বাংলাদেশ নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন টুইটারে। সাকিব আল হাসান টুইটারে লিখেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইলো। আল্লাহ তাদের জান্নাত নসিব করুক।’ এর আগে একই প্রসঙ্গে বাংলাদেশ দল নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করে টুইট করেন তিনি, ‘নিউজিল্যান্ডে হামলা নিয়ে আমার কিছু বলার নাই। তবে আমি বলতে চাই আমার ভাই ও সতীর্থরা নিরাপদে বেঁচে ফিরেছে, তাতেই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।’

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও নৃশংস ঘটনায় শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ দলকে নিরাপদে থাকার কথা বলে তিনি টুইটে বলেছেন, ‘সত্যিই মর্মান্তিক ও বেদনাদায়ক। ক্রাইস্টচার্চের কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা, আক্রান্তদের প্রতি রইলো আন্তরিক সমবেদনা। বাংলাদেশ দল নিরাপদে থাকো।’  

পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদও একই কথা বলেছেন টুইটারে। তিনি লিখেছেন, ‘শহীদ ও তাদের পরিবারের প্রতি রইলো দোয়া। মানবতা এখন হুমকির মুখে, এই জায়গাটা প্রার্থনার জায়গা। খোদার কাছে শুকরিয়া যে বাংলাদেশ দল নিরাপদ আছে।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি