ইএসপিএনের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি-সাকিব-মুশফিক

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০১৯, ১৫:১৮আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৬:৪৫

ইএসপিএনের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি-সাকিব-মুশফিক বাংলাদেশের সেরা পাঁচ তারকাদের তিনজন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তাদের তারকা খ্যাতি, প্রভাব ও প্রতিপত্তি বিরাট কোহলিদের তুলনায় কোন অংশেই কম নয়। তার প্রমাণ কাগজে-কলমে স্বীকৃত দিলো ইএসপিএন।

বিশ্বের বিখ্যাত ১০০ ক্রীড়াবিদের তালিকায় এই প্রথমবার জায়গা পেলেন এই তিনজন। তাদের মাঝে সাকিবের অবস্থান ৯০তম। মুশফিক ৯২ আর মাশরাফি ৯৮। তালিকায় সাকিবের এনডোর্সমেন্ট দেখানো হয়েছে ৬.৯৮ মিলিয়ন ডলার। আর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ১০.৭ মিলিয়ন।

মুশফিকের বেলাতে এই এনডোর্সমেন্ট বেশি- ৭.৫৭ মিলিয়ন ডলার আর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার ৯.১ মিলিয়ন। ৯৮ তম স্থানে থাকা মাশরাফির এনডোর্সমেন্ট অবশ্য ৭.৫৭ মিলিয়ন ডলার। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা ৮.৫ মিলিয়ন।

এই তালিকায় সবার আগে রোনালদো। যার এনডোর্সমেন্ট ৩৭ মিলিয়ন ডলার। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার ১৪৮ মিলিয়ন। মেসি তিনে আর নেইমার চারে। তালিকায় সেরা দশে ক্রিকেটারদের মাঝে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার অবস্থান ৭, তার আগে রজার ফেদেরার। কোহলির এনডোর্সমেন্ট ২০ মিলিয়ন ডলার। আর সোশ্যাল ফলোয়ার ৩৭.১ মিলিয়ন।

ক্রিকেটারদের মাঝে ধোনি ১৩তম, যুবরাজ সিংহ ১৮, সুরেশ রায়না ২২, রোহিত শর্মা ৪৬, হরভজন সিং ৭৪, রবিচন্দ্রন অশ্বিন ৪২ ও শিখর ধাওয়ান ৯৪তম।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম