সাকিবদের হায়দরাবাদের সামনে আজ বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০১৯, ১১:২১আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১১:২৬

সাকিবদের হায়দরাবাদের সামনে আজ বেঙ্গালুরু আইপিএলে টানা দুই হারে আরও একটি হতাশাজনক মৌসুমের পথে বেঙ্গালুরু? টুর্নামেন্টের শুরুতে এমন সংশয় প্রকাশ করা অবশ্য যৌক্তিক নয়। টানা হারে বিপর্যস্ত সেই দলটি আজ বিকাল সাড়ে ৪টায় সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজীব গান্ধী স্টেডিয়ামে।

আজকেও সাকিব আল হাসানকে ছাড়াই হয়তো নামতে যাচ্ছে তারা। গত ম্যাচে জয়ের ধারায় ফিরতে ভূমিকা রেখেছেন ডেভিড ওয়ার্নার। আর অধিনায়ক কেন উইলিয়ামসন চোট থেকে ফেরাতেই বাদ পড়েছেন প্রথম ম্যাচ খেলা সাকিব।

অপর দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হয়তো জয়ের দেখা পেয়েই যেত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮৮ রানের তাড়ায় শেষ বলে মালিঙ্গার লেগ নো আম্পায়ারদের চোখ এড়িয়ে যাওয়ায় হার বরণ করতে হয় কোহলিদের। অবশ্য ম্যাচ শেষে এ নিয়ে ক্ষুব্ধ অনুভূতি প্রকাশ করেছিলেন কোহলি এই বলে, ‘এটা ক্লাব ক্রিকেট নয়, আইপিএল।’

সানরাইজার্সের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, দিপক হুদা, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্ধ কৌল ও সন্দীপ শর্মা।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত