আবারও দলীয় শৃঙ্খলা ভাঙলেন উমর আকমল

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ১২:৩৭ আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১২:৩৮

উমর আকমল। ১০ বছরের ক্যারিয়ারে নানা বিতর্ক সঙ্গী উমর আকমলের। বিতণ্ডায় জড়ানো, পার্টিতে মত্ত হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ- এসব যেন তার রক্তের সঙ্গেই মিশে আছে। সবশেষ তেমনই কাণ্ড করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। দুবাইয়ে পঞ্চম ওয়ানডের আগে কাউকে না জানিয়ে টিম হোটেল থেকে বের হয়ে গিয়েছিলেন। দলীয় শৃঙ্খলায় ভাঙায় তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পঞ্চম ওয়ানডের আগে এমন কাণ্ড করেন উমর আকমল। টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে বের হয়েছিলেন কনসার্টে অংশ নেবেন বলে। সফরে সাধারণত হোটেলে থাকাই নিয়ম। এমন শৃঙ্খলা ভাঙার পর আকমল নিজের কৃতকর্ম স্বীকার করে নিয়েছেন। পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান জানিয়েছেন, ‘আমার খুব ভালো লাগছে এই ভেবে যে আকমল তার ভুল বুঝতে পেরেছে। তার বিরুদ্ধে আনা শাস্তি সে স্বীকার করে নিয়েছে, একই সঙ্গে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছে।’

অবশ্য এমন বেয়াড়া স্বভাব নতুন নয় উমর আকমলের। দুই বছর জাতীয় দলের বাইরে ছিলেন শুধু মাত্র হেড কোচ মিকি আর্থারের সঙ্গে সাপে নেউলে সম্পর্কের কারণে।

একটা সময় তার আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ ভাবা হচ্ছিলো। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় পুনরায় ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে। তাতে কোচের সঙ্গে সম্পর্ক জোড়া লাগারই আভাস মিলেছে। তাতেও অবশ্য পুরনো স্বভাব আর ছাড়তে পারলেন কই!

/এফআইআর/
সম্পর্কিত
১৫ হাজার রানে শচীনকে ছাড়িয়ে ওয়ানডের নতুন রেকর্ড কোহলির
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
বাংলাদেশ আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়: অস্ট্রেলিয়া অধিনায়ক
সর্বশেষ খবর
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
ইরানের প্রস্তাব প্রত্যাখানের পরও চলতি সপ্তাহে আলোচনার প্রত্যাশা ট্রাম্পের
ইরানের প্রস্তাব প্রত্যাখানের পরও চলতি সপ্তাহে আলোচনার প্রত্যাশা ট্রাম্পের
মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ২
মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’