এটাই আমার শেষ বিশ্বকাপ: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৫:৫৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:০২

মাশরাফি বিন মুর্তজা। ২০০৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পান মাশরাফি বিন মুর্তজা। এরপর ২০১১ বিশ্বকাপ বাদে প্রতিটিতেই ছিলো তার সরব উপস্থিতি। শুধু তাই নয়, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বারের মতো দলকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছেন। তৃপ্তির এমন সংবাদের সঙ্গে বিষাদও ছুঁয়ে যাচ্ছে মাশরাফির ক্যারিয়ারকে। কারণ এটাই যে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

২০১৯ সালের বিশ্বকাপই যে মাশরাফির শেষ, সেটা  অনেকের ধারণাতেই ছিল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সেই কথাই জানালেন মাশরাফি, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ।’

অবশ্য নিজের শেষ বিশ্বকাপ বলেই যে বাড়তি কিছু পেতে হবে তেমনটা ভাবছেন না মাশরাফি। দলীয় অর্জনকেই বড় করে দেখছেন তিনি, ‘আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। অবশ্যই ভালো হলে শুধু নিজের কাছে না, সবাই খুশি হলে আমারও ভালো লাগবে। বাড়তি প্রত্যাশা পূরণের চাপ কখনোই নিতে চাই না। শেষ বিশ্বকাপ খেলছি, ভালো কিছু করে আসা, এটাই লক্ষ্য। আমার ভাগ্যে যা আছে, পুরো দলের ভাগ্যে যা আছে, সেটাই হবে। সফল হতে গেলে আমাদের কষ্ট করতে হবে। এর কোন বিকল্প নেই।’

নিজের প্রস্তুতি নিয়ে তার বক্তব্য, ‘আলাদা করে নিজেকে তৈরি করার কিছু নেই। বিশ্বকাপে এটাও আবার একটা চাপ। আমার কাছে মনে হয় না আলাদা করে তৈরি হয়ে ওখানে কিছু করতে পারব। প্লেয়ার হিসেবে আমাকে পারফর্ম করতে হবে।  অবশ্যই অধিনায়কত্বটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমার যে দায়িত্বটা আছে, সেগুলো চেষ্টা করব পুরোপুরি ঠিক করার।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু