জটিল পরিস্থিতির মুখোমুখি মরগান

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৯, ১৪:৩০আপডেট : ১২ মে ২০১৯, ১৪:৩৭

এউইন মরগান। বিশ্বকাপের জন্য ইংল্যান্ড প্রাথমিক দল ঘোষণা করলেও আদতে ১৭ জনের একটি দল নিয়ে চলছে পরীক্ষা। পাকিস্তান সিরিজে সেই ১৭ জনের দল থেকে কেটে ছেঁটে করা হবে ১৫ সদস্যের চূড়ান্ত একটি দল। এই পরিস্থিতিকেই জটিল সমস্যা মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান।

সম্প্রতি পাকিস্তান সিরিজে ১৭ জনের দল নিয়ে খেলছে ইংলিশরা। সিরিজ শেষ হলে কারো কপাল খুলবে, কারো হবে সর্বনাশ। কয়েকজনকে যে নিরুপায় হয়ে বাদ দিতে হচ্ছে তেমন খবরটি দুঃখের সঙ্গে জানাচ্ছেন মরগান, ‘দুর্ভাগ্যবশত ১৭ জনের দল থেকে বাদ পড়বে। আর এই সিদ্ধান্তটা নিতে গিয়ে জটিল পরিস্থিতির মুখে পড়তে হবে।’

দ্বিতীয় ওয়ানডেতে জায়গা হয়নি আর্চারের। তার বদলে শনিবার খেলেছেন ডেভিড উইলি। বামহাতি এই পেসারের পারফরম্যান্স ছিলো দিনের সেরা। ১০ ওভারে ৫৭ রানে নিয়েছেন ২ উইকেট। যেখানে দুই ইনিংসে ছিলো রানের জোয়ার। তেমন দিনে ওভার প্রতি তার রান ছিলো ৬-এর নিচে। এমনকি ডেথ ওভারেও ছিলেন কার্যকরী। তাতে পাকিস্তানের বিপক্ষে জয়টা ১২ রানে। এই অবস্থায় দলে জায়গা পেতে আর্চারের মতো লড়াইয়ে আছেন উইলিও। মরগানও জানালেন প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থার কথা, ‘ওরা সবাই এখন দলে ঢুকতে একে অপরকে পুশ করছে। ঠিক শেষ তিন বছরে আমাদের ব্যাটিং ইউনিটের মতো।’

সিরিজে সবচেয়ে বেশি ঝুঁকি পূর্ণ অবস্থায় ক্রিস জর্ডান ও টম কারান। তারা কেউ এখনও সিরিজে খেলার সুযোগ পাননি। সেই তুলনায় উইলি ও প্লাঙ্কেটের প্রতি আস্থা মরগানের। তার কথাতেই মিললো তেমন ইঙ্গিত, ‘শেষ চার বছর ধরে ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট চাপের মাঝেও ভালো সাড়া দিয়েছে। তাদের যাই করতে বলা হয়েছে ভালো করে করেছে। তবে সে তুলনায় প্রশংসা হয়তো পাচ্ছে না।’

/এফআইআর/
সম্পর্কিত
শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
সর্বশেষ খবর
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
ক্রিপ্টো নিয়ে সরকারের অবস্থান কী? যা বললেন তথ্য উপদেষ্টা
ব্যাটারিচালিত যান বন্ধ নয়, নীতিমালায় আনার পরিকল্পনা
ব্যাটারিচালিত যান বন্ধ নয়, নীতিমালায় আনার পরিকল্পনা
মহামান্য-মাননীয় বাদ, ‘স্যার’ বাদ যাবে কবে
মহামান্য-মাননীয় বাদ, ‘স্যার’ বাদ যাবে কবে
চীনের সঙ্গে চুক্তি নয়, আলোচনা চলছে: তথ্য উপদেষ্টা
চীনের সঙ্গে চুক্তি নয়, আলোচনা চলছে: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ